36.8 C
Kolkata

যোগ দিবসে মোদির কর্মসূচি, সুন্দরবন থেকে বাবুঘাটে ৫০০ জলযান! এক সপ্তাহ বন্ধ পর্যটন

Must Read

গোসাবা: বিশ্ব যোগ দিবসে (International Yoga Day) কলকাতায় (Kolkata) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কর্মসূচিকে ঘিরে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হল সুন্দরবনের (Sundarban) পর্যটন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত পর্যটকদের জন্য সুন্দরবনের সমস্ত ইকো-ট্যুরিজম স্পট বন্ধ থাকবে। একই সঙ্গে এই সময় অনলাইন বুকিং পরিষেবাও সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা হবে।

সূত্রের খবর, ২১ জুন কলকাতার বাবুঘাটে আয়োজিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সুন্দরবন থেকে প্রায় ৫০০ লঞ্চ ও মেকানাইজ়ড বোট কলকাতায় যাবে। সেই কারণেই পর্যটন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘২০ নয়, এবার ৬৫’! ফিরহাদের সঙ্গে বৈঠকের পর ঋতব্রতের বিস্ফোরক দাবি

সোমবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বিভিন্ন ট্যুর অপারেটর, লঞ্চ ও বোট মালিক সংগঠন এবং হোটেল মালিকদের কাছে। মঙ্গলবার থেকেই একের পর এক জলযান বাবুঘাটের উদ্দেশে রওনা দিতে শুরু করবে বলে জানা গিয়েছে।

সুন্দরবন টুরিস্ট মেকানাইজ়ড বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আমিরুল মিদ্দে জানিয়েছেন, তাঁদের সংগঠনের ৪০৭টি মেকানাইজ়ড টুরিস্ট বোট যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় যাচ্ছে। সেই তালিকা ইতিমধ্যেই গোসাবা বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে। এর জেরেই পর্যটন বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে বলে দাবি তাঁর।

তবে পর্যটন মরশুমের শুরুতেই এমন সিদ্ধান্তে উদ্বেগ ছড়িয়েছে সুন্দরবনের পর্যটন শিল্পে। জুন মাস থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। সম্প্রতি একাধিকবার রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় পর্যটকদের আগ্রহও বেড়েছিল। সেই পরিস্থিতিতে টানা এক সপ্তাহ পর্যটন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন লঞ্চ, বোট ও হোটেল ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ী নন, পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বহু স্থানীয় মানুষের জীবিকাতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ জুন থেকে ফের স্বাভাবিক নিয়মে পর্যটন কার্যক্রম শুরু হবে।

Latest News

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বাতিলের দাবি, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শতদ্রু দত্ত

কলকাতা: মেসির (Messi) কথিত ভারত সফর ঘিরে বিতর্কে নতুন মোড়। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas) কলকাতা হাইকোর্টের (High...

More Articles Like This