১২ দিনের লড়াই শেষে মৃত্যু ১৬ বছরের বাঘ ‘সুন্দর’-এর, একই কেন্দ্রে পরপর দুই বাঘের মৃত্যুতে উদ্বেগ

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘ ১২ দিনের লড়াই শেষ। ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রায় ১৬ বছর বয়সি পুরুষ বাঘ (Tiger) ‘সুন্দর’ (Sundar)-এর। শনিবার ভোরে তার মৃত্যু হয়। কয়েক দিনের ব্যবধানে একই পুনর্বাসন কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে বন্যপ্রাণপ্রেমী ও বিশেষজ্ঞদের মধ্যে।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে সংক্রমণজনিত সমস্যায় ভুগছিল ‘সুন্দর’ (Sundar)। বয়সজনিত একাধিক শারীরিক জটিলতার কারণে ধীরে ধীরে তার অবস্থার অবনতি হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের বন আধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, সংক্রমণের কারণে বাঘটিকে চিকিৎসাধীন রাখা হয়েছিল।

আরও খবর : নদিয়ায় মেগা সিটি তৈরির প্রস্তাব, জেলা প্রশাসনের কাছে প্রস্তাবপত্র দেওয়ার উদ্যোগ সাংসদ জগন্নাথ সরকারের

তবে ঠিক কী কারণে ‘সুন্দর’-এর মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। বনদফতরের তরফে জানানো হয়েছে, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। বাঘটিকে (Tiger) সুস্থ করে তুলতে চিকিৎসক ও বনকর্মীরা যথাসাধ্য চেষ্টা করেছেন।

এর আগেও একই পুনর্বাসন কেন্দ্রে ‘সুন্দরী’ নামে একটি বাঘিনীর মৃত্যু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই বাঘের মৃত্যু হওয়ায় কেন্দ্রটির চিকিৎসা পরিকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে।

Latest News

আজ লিভারপুল বনাম অ্যাতলেটিকো, খেলবে পিএসজি, আর্সেনালও  

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)। মঙ্গলবার হয়ে গিয়েছে ১২টা ম্যাচ, আজ বুধবার আরও...

More Articles Like This