নতুন গ্যাস সংযোগের এক সপ্তাহের মধ্যেই বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার

Must Read

ওয়েব ডেস্ক : নতুন গ্যাস সংযোগ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই রান্নাঘরে বড়সড় বিপত্তি। গ্যাসের পাইপলাইন ফেটে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। যদিও দ্রুত পদক্ষেপের কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া (Purulia) শহরের চার্চ সংলগ্ন একটি কলোনিতে।

পরিবারের দাবি, কয়েকদিন আগেই বাড়িতে নতুন করে গ্যাসের সংযোগ নেওয়া হয়েছিল। কিন্তু সংযোগ পাওয়ার মাত্র সাত দিনের মধ্যেই রান্নাঘরের পাইপলাইন ফেটে যায়। গ্যাস বেরিয়ে আগুন ধরে যাওয়ার পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আগুন (Fire) নেভানোর জন্য পরিবারের এক মহিলা ভিজে কম্বল ব্যবহার করে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আরও খবর : নদিয়ায় মেগা সিটি তৈরির প্রস্তাব, জেলা প্রশাসনের কাছে প্রস্তাবপত্র দেওয়ার উদ্যোগ সাংসদ জগন্নাথ সরকারের

তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় দ্রুত দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে দমকলের কর্মীরা। তাঁদের চেষ্টাতেই শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশও।

ঘটনার পর গ্যাসের পাইপলাইন ও সংযোগ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, নতুন সংযোগ নেওয়ার পর এত অল্প সময়ের মধ্যেই পাইপলাইন ফেটে আগুন লাগায় আতঙ্ক তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে আরও বড় দুর্ঘটনা না ঘটে, তার জন্য গ্যাস সংযোগ দেওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবে পরীক্ষা করা এবং গ্রাহকদের ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতন করার দাবি জানিয়েছে পরিবার। ঘটনার পর গ্যাসের সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

Latest News

কর্নাটকের এসআইআর-এ অদ্ভুত কারণে ডাক! নামের বানান নিয়ে শুনানিতে ভারতরত্নপ্রাপক সিএনআর রাও

ওয়েব ডেস্ক : ভোটার তালিকায় নামের বানান নিয়ে তৈরি হয়েছে অসঙ্গতি। আর সেই কারণেই কর্নাটকের (Karnataka) এসআইআর (SIR) প্রক্রিয়ায়...

More Articles Like This