30.3 C
Kolkata

বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপট, বর্ষার আগেই জেলাগুলিতে সতর্কতা

Must Read

ওয়েব ডেস্ক : বর্ষা প্রবেশ কেরেছে কেরলে। এর পরেই বাংলায় বর্ষা (Monsoon) ঢোকার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদিন সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে কলকাতা (Kolkata) সহ জেলার আকাশ। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও (Rain) হয়েছে। এছাড়া আজ সারাদিন ঝড়-বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদীয়া, হুগলী, এবং মুর্শিদাবাদ ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি স্বস্তি আনবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। গরম থাকবে। তবে আগামী কয়েকদিনের মধ্যে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর : অনুপ্রবেশ রুখতে বিশেষ পরিকল্পনা বিএসএফের

এদিকে শুক্রবারের পর শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে।

বলে রাখা দরকার, কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এসে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ু দ্রুত গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রবেশ করবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দেখুন অন্য খবর :

Latest News

More Articles Like This