ধর্মতলার ঘটনায় গ্রেফতারদের নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : ধর্মতলায় (Dharmatala) নিট-প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির মিছিলকে ঘিরে অশান্তি এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যারা গ্রেফতার হয়েছেন, তাদেরকে নিয়ে রবিবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা কেউই ছাত্র নন। এরা জামাতি, মৌলবাদী এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, ধর্মতলার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালি থানায় একটি-সহ মোট সাতটি মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলিতে গুন্ডাদমন আইন যুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর অভিযোগ, ধৃতদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা করেছিল।

আরও খবর : ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা, CJP আন্দোলনের ঘটনায় ১১ জন গ্রেফতার

এদিন খারিজি মাদ্রাসা, ওবিসি শংসাপত্র এবং পশু আইন নিয়েও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, এই বিষয়গুলিতে তদন্ত ও আইনি পদক্ষেপের জেরেই একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই অশান্তির ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তাঁর।

মুখ্যমন্ত্রীর আরও দাবি, ধর্মতলার ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গে নিট আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের কোনও সম্পর্ক নেই। সাংবাদিকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তারির পদক্ষেপ করেছে বলে তিনি জানান।

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This