কলকাতা: জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার।এর ঠিক আগে আচমকাই নোটিশ জারি হল নবান্নে। কর্মীদের দেওয়া হল বড় আদেশ। নবান্নে (Nabanna) কর্মরত পুলিশের (Kolkata Police) একাধিক আধিকারিককে আজ অর্থাৎ মঙ্গলবার ডেকে পাঠানো হল রাজ্য এসবি অফিসে ও রিজার্ভ ফোর্সের অফিসে। শুভাশিস ভৌমিক যিনি বর্তমানে ডিসি ওএসডি এসবি দফতরে কর্মরত। তাঁকে আজ সকাল সাড়ে ১০টার মধ্যে লর্ড সিনহা রোডে রাজ্য পুলিশের এসবি অফিসে যুগ্ম কমিশনার (সিকিউরিটি) এসবি র কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। একইভাবে শান্তি নাইয়া যিনি (এক্স এসি রিজার্ভ ফোর্স) ওএসডি পদে আছেন তাঁকেও ডেকে পাঠানো হয়েছে যুগ্ম কমিশনার (সিকিউরিটি) এসবি দফতরে।
শুধু এই দুই আধিকারিক নন, ওএসডি পদে থাকা সমর বোস (এক্স এসআরএফ), প্রবাল কুমার চট্টোপাধ্যায় ওএসডি (এক্স এসএসএফ), প্রতিভা দত্ত ওএসডি (এক্স ইনস্পেক্টর রিজার্ভ ফোর্স)মনিকা সাহা ওএসডি ( এক্স সাব ইনস্পেক্টর) এবং মলয়কান্তি বড়ুয়া রিজার্ভ ফোর্সের এক্স ক্যাডার কনস্টেবল কে আজই রিজার্ভ ফোর্সের যুগ্ম কমিশনারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সূত্রের খবর এঁরা অবসর গ্রহণ করার পরেও এক্সটেনশন পেয়ে নবান্নে ওএসডি পদে কাজ করতেন। কিন্তু গতকাল বিধানসভা ভোটের ফলাফল সামনে আসতেই এঁদের সকলকে নিজ নিজ দফতরের যুগ্ম কমিশনারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে বলে সূত্র খবর।
আরও পড়ুন:বেলডাঙ্গা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দিল এনআইএ
অন্যদিকে,নবান্নের কর্মীদের দেওয়া হল বড় আদেশ। নতুন নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিক দুষ্মন্ত নারিয়ালা। সরকারি অফিস থেকে যাতে কোনও নথি সরানো না যায় তা নিয়ে জারি হল নোটিস।রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণার দিন আচমকা মুখ্যসচিবের তরফে বিশেষ নির্দেশ জারি হয়েছে। বলা হয়েছে সরকারি অফিস থেকে কোনও নথি সরানো যবে না।একই সঙ্গে রাজ্যের সরকারি নথি অন্যত্র আদান প্রদানের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মেনে চলতে হবে।
