ওয়েব ডেস্ক : দুর্গাপুজোয় (Durga Puja) রাত জেগে প্রতিমা দর্শনের পর বাড়ি ফেরার সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহের মেন, নর্থ ও দক্ষিণ শাখায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলবে পুজো স্পেশাল ট্রেন। ২০২৬ সালের ১৬ থেকে ২১ অক্টোবর মেন ও নর্থ শাখায় এবং ১৭ থেকে ২১ অক্টোবর দক্ষিণ শাখায় চলবে রাতের বিশেষ ট্রেন (Special Train)। পাশাপাশি ১৭ থেকে ২১ অক্টোবর চালানো হবে সান্ধ্য স্পেশাল পরিষেবাও।
রাতের বিশেষ ট্রেন: শিয়ালদহ মেন ও নর্থ শাখা
১৬ থেকে ২১ অক্টোবর শিয়ালদহ মেন ও নর্থ শাখায় মোট ২২টি পুজো স্পেশাল ট্রেন চলবে।
শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি রুট
শিয়ালদহ থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ১১টা ৩০ মিনিটে। রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ১২টা ২০ মিনিটে। নৈহাটি থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ১টা ৫ মিনিটে। রানাঘাট থেকে রাত ১টা ১৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২টা ৫৩ মিনিটে।
শিয়ালদহ–কল্যাণী রুট
শিয়ালদহ থেকে রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে। কল্যাণী থেকে রাত ১০টা ৩৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১১টা ৪৮ মিনিটে। শিয়ালদহ থেকে রাত ১২টা ১২ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে রাত ১টা ২৫ মিনিটে। কল্যাণী থেকে রাত ১টা ৩৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২টা ৫৫ মিনিটে। এছাড়া শিয়ালদহ থেকে রাত ১টায় ছেড়ে কল্যাণী পৌঁছবে রাত ২টা ১৫ মিনিটে এবং কল্যাণী থেকে রাত ২টা ২৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ভোর ৩টা ৪০ মিনিটে।
বনগাঁ ও হাসনাবাদ–বারাসত–শিয়ালদহ রুট
হাসনাবাদ থেকে রাত ১১টা ৪ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২টা ২৪ মিনিটে। বারাসত থেকে রাত ১২টা ২৮ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ১২ মিনিটে। শিয়ালদহ থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে রাত ১টা ৪২ মিনিটে। শিয়ালদহ থেকে রাত ১২টা ৪৪ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ২টা ৪৪ মিনিটে। বনগাঁ থেকে রাত ২টা ৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ভোর ৪টা ৩০ মিনিটে।
নৈহাটি–কৃষ্ণনগর সিটি জংশন রুট
রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর সিটি জংশন পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে রাত ১২টা ৩৫ মিনিটে ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ১টা ৫০ মিনিটে। নৈহাটি থেকে রাত ২টায় ছেড়ে কৃষ্ণনগর সিটি জংশন পৌঁছবে রাত ৩টা ১৫ মিনিটে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে রাত ৩টা ২৫ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে রাত ৪টা ১০ মিনিটে। কল্যাণী থেকে ভোর ৪টা ২০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে ভোর ৪টা ৫৫ মিনিটে।
শিয়ালদহ–ডানকুনি রুট
শিয়ালদহ থেকে রাত ১১টায় ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে। ডানকুনি থেকে রাত ১১টা ৫২ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ৩৪ মিনিটে।
দক্ষিণ শাখায় রাতের বিশেষ ট্রেন
১৭ থেকে ২১ অক্টোবর শিয়ালদহ দক্ষিণ শাখায় মোট ১৬টি পুজো স্পেশাল ট্রেন চলবে।
শিয়ালদহ–বারুইপুর–বালিগঞ্জ রুট
শিয়ালদহ থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে। বারুইপুর থেকে রাত ১২টা ৩৫ মিনিটে ছেড়ে বালিগঞ্জ পৌঁছবে রাত ১টা ১০ মিনিটে। বালিগঞ্জ থেকে রাত ১টা ২০ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে। বারুইপুর থেকে রাত ২টা ১০ মিনিটে ছেড়ে বালিগঞ্জ পৌঁছবে রাত ২টা ৪৫ মিনিটে। বালিগঞ্জ থেকে রাত ৩টেয় ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ৩টা ৩৫ মিনিটে। বারুইপুর থেকে রাত ৩টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ভোর ৪টা ৩০ মিনিটে।
শিয়ালদহ–বজবজ–নিউ আলিপুর রুট
শিয়ালদহ থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে বজবজ পৌঁছবে রাত ১২টা ১৮ মিনিটে। বজবজ থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে নিউ আলিপুর পৌঁছবে রাত ১২টা ৫০ মিনিটে। নিউ আলিপুর থেকে রাত ১টা ৫ মিনিটে ছেড়ে বজবজ পৌঁছবে রাত ১টা ২৫ মিনিটে। বজবজ থেকে রাত ১টা ৪০ মিনিটে ছেড়ে নিউ আলিপুর পৌঁছবে রাত ২টায়। নিউ আলিপুর থেকে রাত ২টা ১৫ মিনিটে ছেড়ে বজবজ পৌঁছবে রাত ২টা ৩৫ মিনিটে। বজবজ থেকে রাত ২টা ৫০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ভোর ৩টা ৪০ মিনিটে।
আরও খবর : ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
ডায়মন্ড হারবার–বারুইপুর–লক্ষ্মীকান্তপুর রুট
ডায়মন্ড হারবার থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১২টা ৩০ মিনিটে। বারুইপুর থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে রাত ১টা ৩০ মিনিটে। লক্ষ্মীকান্তপুর থেকে রাত ১২টা ৪৮ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১টা ৩৮ মিনিটে। বারুইপুর থেকে রাত ২টায় ছেড়ে ডায়মন্ড হারবার পৌঁছবে রাত ২টা ৫০ মিনিটে।
সান্ধ্য স্পেশাল ট্রেন: ১৭ থেকে ২১ অক্টোবর
শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন ও রানাঘাট রুট
শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর সিটি জংশন পৌঁছবে সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে। শিয়ালদহ থেকে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে রাত ৮টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে। রানাঘাট থেকে রাত ৮টা ৮ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ৯টা ৫৫ মিনিটে।
শিয়ালদহ–কল্যাণী রুট
শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে রাত ৮টা ৩৬ মিনিটে। কল্যাণী থেকে রাত ৮টা ৫৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ১৯ মিনিটে।
শিয়ালদহ–বনগাঁ রুট
শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৩২ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৮টা ৫২ মিনিটে। বনগাঁ থেকে রাত ৯টা ১৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১১টা ১০ মিনিটে। বনগাঁ থেকে রাত ১০টা ২২ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ২০ মিনিটে।
শিয়ালদহ–বারুইপুর–লক্ষ্মীকান্তপুর রুট
শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। বারুইপুর থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। লক্ষ্মীকান্তপুর থেকে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ৯টা ২৮ মিনিটে।
