সপ্তাহান্তে ফের বাতিল একাধিক ট্রেন

Must Read

ওয়েব ডেস্ক : সপ্তাহান্তে শিয়ালদহ স্টেশনে (Sealdha Station) বড়সড় রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছে পূর্ব রেল (Eastern Railway)। পয়েন্ট কনভার্সন ও পরিকাঠামো উন্নয়নের জন্য শনিবার গভীর রাত থেকে টানা ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বদলেছে একটি লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথও।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর শনিবার রাত ১২টা থেকে ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ৭টা পর্যন্ত এই ব্লক চলবে। এই সময়ে শিয়ালদহের ডাউন লাইনের পয়েন্টের ক্ষমতা ও স্থায়িত্ব বাড়ানোর কাজ করা হবে। পাশাপাশি ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট বদলের কাজও হবে। এর জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে।

আরও খবর : বাংলা ভাষা থেকে স্কুলের সিলেবাস, বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা শুভেন্দুর

এর মধ্যে রয়েছে শিয়ালদহ-হাবড়া শাখায় আপ-ডাউনের বেশ কয়েকটি লোকাল। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত শাখার লোকালও। শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ-ডাউন মিলিয়ে ৬টি লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি শিয়ালদহ-রানাঘাটেরও কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে। লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ ছোট করা হয়েছে। শিয়ালদহ পর্যন্ত না গিয়ে ট্রেনটি দমদমে যাত্রা শেষ করবে।

রেলের তরফে জানানো হয়েছে, কাজটি নিরাপদে শেষ করতে অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং এবং কমার্শিয়াল বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This