ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ৯ মে শপথ গ্রহণ করেন তিনি। তার পরেই সোমবার নবান্নতে (Nabanna) গিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠক (Cabinet meeting) করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তার পরেই সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন শুভেন্দু। কেন্দ্রীয় একাধিক প্রকল্পের (Central Project) সঙ্গে যুক্ত হওয়ার কথা জানালেন তিনি।
ক্যাবিনেট বৈঠকের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) প্রথমে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আমারা আয়ুষ্মান ভারতে সঙ্গে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দফতর কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রয়োজনীয় যে চুক্তি সহ অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রী দফতরের উপদেষ্টা ও মুখ্যমচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিম বাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট ভারতীয় জনতা পার্টি করেছিল, তা সম্পন্ন করল।”
আরও খবর : আজ নবান্নে শুভেন্দুর প্রথম ক্যাবিনেট, দিনভর আর কী কী কর্মসূচী?
এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, “এর সঙ্গে সঙ্গে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ফসলবিমা যোজনা, পিএম শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও-বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা ৩.০ এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিমে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।”
পাশাপাশি শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেছেন, “বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, কামার-কুমোর থেকে স্বর্ণকার, মালাকার থেকে নাপিত যারা ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন করে রেখেছিলেন। আগের সরকার যাদের আবেদন জেলাশাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমি দফতরে পাঠাতে দেননি। আমরা দ্রুত সেই ৮ লক্ষ ৬৫ হাজার পিটিশনকে পাঠানোর সিদ্ধান্ত নিলাম।”
দেখুন অন্য খবর :
