33.4 C
Kolkata

ডায়মন্ড হারবারে তৃণমূল প্রধানের বাড়ি থেকে ফের উদ্ধার ত্রাণ

Must Read

ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সরিষা অঞ্চলে এক পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল ইসলাম। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

স্থানীয় সূত্রের দাবি, শনিবার গভীর রাতে গ্রামবাসীদের একাংশ প্রধানের বাড়িতে গিয়ে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মজুত দেখতে পান। অভিযোগ, বাড়ির বিভিন্ন ঘর থেকে কয়েক হাজার তিরপল, শিশু খাদ্য, কম্বল, পোশাক এবং বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়েছে। স্থানীয়দের আরও দাবি, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচির লোগোযুক্ত ওষুধও ছিল।

আরও পড়ুন: শওকত মোল্লার গ্রেফতারের পর ভাঙড়ে হাই-অ্যালার্ট, জোরদার নাকা চেকিং ও তল্লাশি

ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে পুলিশের পোশাক এবং গুলির খোল বা বাক্স উদ্ধারের দাবি। যদিও এই দাবিগুলির সত্যতা এখনও প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবু ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

খবর পেয়ে ডায়মন্ড হারবার ও পারুলিয়া কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নেয় বলে জানা গিয়েছে। কীভাবে ওই সামগ্রী প্রধানের বাড়িতে এল, সেগুলি সরকারি ত্রাণ কি না এবং পুলিশের পোশাক বা গুলির খোলের উৎস কী? সবটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ দীর্ঘদিন ধরে মজুত রাখা হয়েছিল। অন্যদিকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অভিযুক্ত প্রধান এলাকা ছাড়া বলে দাবি গ্রামবাসীদের। ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, সাধারণ মানুষের প্রাপ্য ত্রাণ আত্মসাৎ করা হয়েছে এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

তবে এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তদন্তে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest News

তালাবন্ধ করে লুকিয়ে ছিলেন বাড়িতেই, শেষমেশ পুলিশের জালে এক তৃণমূল কাউন্সিলর

কলকাতা: ভোর থেকে টানা সাড়ে পাঁচ ঘণ্টার নাটকীয় অভিযানের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন কলেজ স্ট্রিটের ৩৯ নম্বর...

More Articles Like This