33.1 C
Kolkata

জি টি রোডে ‘রিকভারি এজেন্ট’-দের দাদাগির, বাইক কেড়ে নেওয়ার চেষ্টায় চাঞ্চল্য উত্তরপাড়ায়

Must Read

ওয়েব ডেস্ক : সকালের ব্যস্ত সময়েই জি টি রোডে (G T Road) প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ উঠল কয়েকজন তথাকথিত রিকভারি এজেন্টের (Recovery agents) বিরুদ্ধে। উত্তরপাড়ার খেয়া ঘাট সংলগ্ন পঞ্চাননতলা মন্দিরের সামনে এক বাইক আরোহী ও তাঁর মহিলা সঙ্গীকে ঘিরে ধরে বাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার যুবক নিজেদের রিকভারি এজেন্ট পরিচয় দিয়ে বাইক আরোহীকে ভয় দেখাতে শুরু করে। অভিযোগ, তাঁকে হুমকি দেওয়ার পাশাপাশি জোর করে বাইক কেড়ে নেওয়ারও চেষ্টা চলে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই বাইক আরোহীর মহিলা সঙ্গী। তিনি চিৎকার শুরু করলে আশপাশের মানুষের নজরে আসে বিষয়টি।

আরও খবর : পরীক্ষার্থীদের দেওয়া হবে OMR শিটের কার্বন কপি! নিয়োগে স্বচ্ছতা আনতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ (Police)। যদিও অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে খেয়া ঘাট চত্বরে রিকভারি এজেন্টদের দৌরাত্ম্য নিয়ে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই এলাকায় একাধিকবার মারধর ও হুমকির ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে কাউন্সিলার সুব্রত মুখোপাধ্যায় দাবি করেন, অতীতেও তিনি ওই যুবকদের এলাকা থেকে তাড়িয়ে দেন এবং পুলিশকে বিষয়টি জানান। অন্যদিকে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয়ে এরা এলাকায় দাদাগিরি চালিয়েছে। বর্তমানে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে বলেও জানান তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার

কলকাতা: স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ...

More Articles Like This