33.1 C
Kolkata

আয়ুষ্মান ভারত নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় বদলেছে সরকার। এর পরেই স্বাস্থ্যক্ষেত্রকে ঢেলে সাজানোর কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর মধ্যে অন্যতম হল, কবে থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) শুরু হবে হবে, কারা এই সুবিধা পাবেন তা ঘোষণা করলেন তিনি। এছাড়া শুভেন্দু জানিয়েছেন, যাঁরা স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডের সুবিধা পান তাঁরাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।

সরকারি তথ্য বলছে, বাংলার ৬ কোটি মানুষ স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের সুবিধা পেতেন। এ শনিবার স্বাস্থ্য বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, যে ৬ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন, তাঁরাই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আর এই প্রকল্পে যাঁরা যুক্ত হবেন, তাঁরা জুলাই মাস থেকে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

আরও খবর : পরীক্ষার্থীদের দেওয়া হবে OMR শিটের কার্বন কপি! নিয়োগে স্বচ্ছতা আনতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) আরও জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির প্রকল্পের চুক্তি হবে দিল্লিতে। এর মাধ্যমে রাজ্য ও রাজ্যের বাইরে থাকা বাংলার মানুষরা যাতে বিনামূল্যে চিকিৎসাকেন্দ্রগুলি থেকে পরিষেবার সুবিধা পান সেই ব্যবস্থা করা হচ্ছে।

বলে রাখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana) প্রকল্প বাংলায় চালু নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলেছিল। কেন্দ্রের এই প্রকল্পের পাল্টা স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে অপারেশন-সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা। তৃণমূলের পতনের পর অনেকে আশঙ্কা করেছিলেন যে, এবার স্বাস্থ্যসাথী কার্ড আদৌ কার্যকর হবে কি না। তবে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন।

দেখুন অন্য খবর :

Latest News

রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার

কলকাতা: স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ...

More Articles Like This