কলকাতা: অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ও ক্ষুব্ধ বাংলা সিনে জগতের আর্টিস্ট মহল। মঙ্গলবার রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কার বাড়িতে বৈঠকে মিলিত হন প্রথম সারির কয়েকজন অভিনেতা অভিনেত্রীরা। বৈঠকে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাদের অভিযোগের তীর মূলত ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের নির্মাতা প্রতিষ্ঠানের দিকেই। রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) প্রতিষ্ঠানের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। সেই এফআইআরকে ভিত্তি করেই আর্টিস্ট ফোরাম প্রোডাকশন হাউসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বলে ঠিক হয়েছে সূত্রের খবর সেই রকমই।
সূত্র মারফত এও শোনা যাচ্ছে ওই নির্দিষ্ট প্রোডাকশন হাউসের কাজ সাময়িকভাবে বয়কটের পথেও হাঁটতে পারেন আর্টিস্ট ফোরাম। সব মিলিয়ে এই দুর্ঘটনা ও রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণকে ঘিরে তীব্রভাবে ক্ষুব্ধ আর্টিস্ট ফোরাম সরাসরি সংঘাতের পথেই নামতে চলেছে।
আরও পড়ুন:টলিপাড়ার ‘অমানবিকতা- রূঢ় বাস্তবতা’ নিয়ে বিস্ফোরক সুদীপ্তা
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

