21.2 C
New York

ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে থাকবেন অমিত শাহ

Must Read

কলকাতা: হাইভোল্টেজ ভবানীপুর (Bhabanipur) । আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর লড়াই। ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikaris) যে প্রার্থী করতে পারে বিজেপি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে সবুজ সংকেত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অমিত শাহ-নিতিন নবীনরা।ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন (Suvendu Adhikari’s Bhabanipur Nomination) পেশ করার কর্মসূচিতেও উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী বৃহস্পতিবার শুভেন্দু মনোনয়ন পেশের সময়ে থাকবেন তিনি।

ভবানীপুরকে ঘিরে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত উত্তাপ ছড়াচ্ছে। বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নাম ঘোষণার পর থেকেই এই কেন্দ্র বিশেষ নজরে। এবার তাঁর মনোনয়ন পেশে রয়েছে আরও বড় চমক।সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার শুভেন্দুর মনোনয়ন পেশের দিন কলকাতায় থাকবেন অমিত শাহ। বিজেপি সূত্রে বলা হচ্ছে, এ ব্যাপারে মঙ্গলবার দিল্লি থেকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করার আগে হাজরা মোড়ে জনসভা করতে পারেন অমিত শাহ। তার পর সেখান থেকে এক কিলোমিটার রোড শো করে সার্ভে বিল্ডিংয়ের আগে পর্যন্ত যাবেন। শেষে ২০০ মিটার যাবেন হেঁটে। সেই কর্মসূচির মাধ্যমে ভবানীপুরে শক্তি প্রদর্শন করতে চাইছে বিজেপি।এর আগে নন্দীগ্রামে মনোনয়ন পেশের সময় শুভেন্দুর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফলে ভবানীপুরে অমিত শাহের উপস্থিতি হলে তা নিঃসন্দেহে রাজনৈতিক দিক থেকে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

আরও পড়ুন: প্রতারণা মামলায় গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া

Latest News

‘দয়া করে মিথ্যা কথা কম বলুন’, মোদিকে বিঁধে বললেন মমতা

ওয়েব ডেস্ক : কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কড়া ভাষায় আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

More Articles Like This