28 C
Kolkata

ফোন ট্যাপ করছে পুলিশ! গুরতর অভিযোগ তুলে CEO দফতরে শুভেন্দু-শমীক, কী বলল কমিশন?

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আবহে ফোন-লোকেশন ট্র্যাকিংয়ের (Mobile Location Tracking) অভিযোগকে কেন্দ্র করে ফের একবার চড়ল রাজনীতির পারদ। বিজেপির (BJP) পক্ষ থেকে গুরুতর এই অভিযোগ তুলে সিইও দফতরের (CEO Department) দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও (Samik Bhattacharya)।

শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থা বিজেপি নেতাদের ফোন-লোকেশন ট্র্যাক করছে। তাঁর অভিযোগ, শুধু শীর্ষ নেতাই নন, মণ্ডল স্তরের নেতারাও এর আওতায় রয়েছেন। তিনি সরাসরি এসটিএফ-এর জাভেদ শামিম ও আইবি-র বিনীত গোয়েলের নামও উল্লেখ করেন।

আরও পড়ুন: জেলায় জেলায় বিজেপির এজেন্টরা ফর্ম ৬ জমা করছে’ অভিযোগ মমতার

নির্বাচন কমিশনের নির্দেশ সঠিকভাবে কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভর্মার বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে শুভেন্দুর দাবি, সাধারণ মানুষকে সমস্যায় ফেলে শাসক দলের নেতাদের সুবিধা করে দেওয়া হচ্ছে। এছাড়াও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান এবং পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালির বিরুদ্ধেও কমিশনের কাজে হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধেও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রীর দুটি বিতর্কিত ভাষণের ভিডিও ক্লিপ ও পেনড্রাইভ কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এক ভাষণে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে, বিশেষ করে মহিলাদের, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উস্কানি দিয়েছেন। অন্য একটি বক্তব্যে বিজেপি কর্মীদের নিজেদের অস্বীকার করতে পোস্টার লাগানোর কথা বলেছেন, যা বিজেপির মতে, কর্মী-সমর্থকদের প্রতি পরোক্ষ হুমকি।

দেখুন আরও খবর:

Latest News

কোনও রেফার চলবে না, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বচ্ছ করে তুলতে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য অধিকর্তা,...

More Articles Like This