27.1 C
Kolkata

বিদেশ সফর থেকে ফিরেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : মন্ত্রিসভার বৈঠক (Cabinet meeting) ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার এই বৈঠক ডাকা হয়েছে। চলতি বছরের এটিই হল প্রথম বৈঠক। মনে করা হচ্ছে, বিভিন্ন দফতরের কাজ, নীতিগত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

মূলত, বঙ্গ নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি (BJP)। পুদুচেরিতেও সরকার গঠন করেছে এনডিএ শিবির। এই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব যেভাবে ভারতের উপর পড়েছে, তা নিয়েও আলোচনা হতে পারে। সূত্রের খবর, মন্ত্রী থেকে শুরু করে স্বাধীন ক্ষমতা সম্পন্ন প্রতিমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও খবর : উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা! নেমে এল গভীর শোকের ছায়া

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৭ সালে রয়েছে একাধিক রাজ্যে নির্বাচন। ২০২৯ সালে রয়েছে লোকসভা ভোটফলে এখন থেকে দলের সাংগঠনিক ও প্রশাসনিক পুনর্বিন্যাস শুরু করেছে বিজেপি। বর্তমানে কেন্দ্রীর মন্ত্রী সভায় রয়েছেন ৭২ জন সদস্য। সেই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। ফলে রদবদল নিয়েও জল্পনা শুরু হয়েছে

প্রসঙ্গত, সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাঁচ দেশে যান তিনি। আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মোদি।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতায় ‘নারদ সম্মান’

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: কলকাতার (Kolkata) শিশির মঞ্চে রবিবার বিশ্ব সংবাদ কেন্দ্র (দক্ষিণবঙ্গ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘নারদ জয়ন্তী ও নারদ সম্মান...

More Articles Like This