রাস্তায় হাঁটছে জাহাঙ্গির ‘পুষ্পা’, কী বলছে পাবলিক?

Must Read

ওয়েব ডেস্ক: পুলিশের ঘেরাটোপে ফলতায় ফিরল পুষ্পা! তৃণমূল নেতা জাহাঙ্গির খান (TMC Leader Jahangir Khan)কে হাফপ্যান্ট পরিয়ে ফলতায় ঘোরাল পুলিশ। বৃহস্পতিবার ফলতার রাস্তায় তাঁর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় পুলিশ। পুলিশের অ্যাকশনে রীতিমতো ভিজে বিড়াল হয়ে গিয়েছেন একসময়ের দাপুটে নেতা। গুণ্ডা, দুর্নীতিবাজদের শায়েস্তা করতে এবার হাফ প্যান্ট মডেলকেই হাতিয়ার করছেন তাঁরা।গায়ে সাদা টি-শার্ট, হাফ প্যান্ট-গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরানো হল জাহাঙ্গিরকে।

ভোটের সময়ে জাহাঙ্গিরের ‘ঝুকেগা নেহি’ সংলাপ ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। ফলতার নির্বাচনের আগে জাহাঙ্গিরের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। ফলতা থানায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে জাহাঙ্গিরের নামে। তোলাবাজির মামলায় গত ৮ জুন গ্রেফতার হন ফলতার ‘পুষ্পা’। নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করে জাহাঙ্গিরকে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকেরা। খোঁজার পর অবশেষে পাকড়াও করা হয়। বৃহস্পতিবার দুপুরে ফলতার সহরারহাট থেকে জাহাঙ্গির খানকে বারমুডা ও গেঞ্জি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। স্থানীয় বাসিন্দারা ও পথচলতি মানুষ সেই দৃশ্য দেখে প্রথমে বেশ কিছুটা হতচকিত হয়ে যান। স্বচক্ষে তা দেখে প্রথমে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে চিনতেই পারেননি তাঁরা।জাহাঙ্গির খানের যে শেষমেশ এমন অবস্থা হবে, তা নিজের চোখে দেখে অনেকে আনন্দে হাততালিও দেন। কাউকে বলতে শোনা যায়, ”ওকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত।

আরও পড়ুন:হাইকোর্টের নির্দেশ মেনে ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This