10.4 C
New York

ইরানকে ৬টি স্থলপথ ব্যবহারের অনুমতি পাক সরকারের, কতটা চাপে আমেরিকা?

Must Read

ওয়েবডেস্ক-  হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) মার্কিন নৌ-অবরোধের মধ্যে ইরানকে (Iran)  নিজেদের ছ’টি স্থলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান (Pakistan) । এপ্রিল ২০২৬-এর শেষ সপ্তাহে পাকিস্তান বাণিজ্য মন্ত্রণালয় ‘ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার ২০২৬’ জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করেছে।

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)  প্রশাসনের নেতৃত্বে হরমুজ প্রণালীতে কঠোর নৌ-অবরোধ চলায় ইরানের সমুদ্রপথে বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। অবরোধের কারণে পাকিস্তানের করাচি বন্দরে ইরানের জন্য আসা প্রায় ৩,০০০ কন্টেইনার আটকা পড়েছিল। এই কন্টেইনারগুলো এবং তৃতীয় দেশ থেকে আসা পণ্য এখন সড়কপথে পাকিস্তানে হয়ে ইরানে পৌঁছাতে পারবে।

এই স্থলপথগুলির মাধ্যমে ইরান সহজেই রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে পারবে। হরমুজ প্রণালী সংক্রান্ত সমস্যাগুলি এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালীতে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের তেল ও পণ্য বাণিজ্য বন্ধ করার চেষ্টা করছে।

আরও পড়ুন-  সিন্ধুর জল আটকে চাপে পাকিস্তান! সঙ্কট সামলাতে শাহবাজের নতুন কৌশল

পাকিস্তানের (Pakistan)  এই সিদ্ধান্তে ৩,০০০-এর বেশি আটকে থাকা কন্টেইনার স্থলপথে ইরানে যাওয়ার সুযোগ পাচ্ছে, যা মার্কিন অবরোধকে কার্যকরভাবে ফাঁকি দিচ্ছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডেরেক জে গ্রসম্যানের মতে, ইরানকে এই স্থলপথগুলি ব্যবহারের অনুমতি দিয়ে পাকিস্তান ট্রাম্পের চেষ্টার বিরুদ্ধ আচরণ করছে। ডোনাল্ড টাম্প চান ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে। কিন্তু সেই কৌশল দুর্বল করছে পাকিস্তান। কারণ এই অনুমতির ফলে তেহরান মার্কিন অবরোধ এড়িয়ে নির্বিঘ্নে তাদের তৈলবাণিজ্য চালিয়ে যেতে সহযোগিতা করবে।
কিন্তু সেই কৌশল দুর্বল করছে পাকিস্তান। কারণ, এই অনুমতির ফলে তেহরান মার্কিন অবরোধ এড়িয়ে নির্বিঘ্নে তাদের তৈলবাণিজ্য চালিয়ে যেতে সাহায্য করবে।

Latest News

কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ! ফুটেজ চাইল তৃণমূল

ওয়েব ডেস্ক : শেষ হয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। ৪ মে প্রকাশ হবে ফলপ্রকাশ। তার আগেই বড় অভিযোগ তুলল তৃণমূল...

More Articles Like This