33.9 C
Kolkata

‘খান’ নয়, শুধু ইরফান…নামের আড়ালে পরিচয়ের রাজনীতি ভেঙেছিলেন নিজেই

Must Read

ওয়েব ডেস্ক: চলে গিয়েও থেকে গিয়েছেন। ইরফান খান (Irrfan Khan)। নামটা উচ্চারণ হলেই ভেসে ওঠে এক সংযত, গভীর অভিনয়ের জগৎ। ২০২০ সালের ২৯ এপ্রিল, মাত্র ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে ফের ফিরে দেখা সেই মানুষটিকে, যিনি শুধু পর্দায় নয়, নিজের পরিচয় নিয়েও ভেবেছিলেন আলাদা করে।

অনেকেই খেয়াল করেছেন, নিজের নাম থেকে ‘খান’ পদবি সরিয়ে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ইংরেজি বানানে ‘Irfan’-এর বদলে লিখতেন ‘Irrfan’ দুটি ‘R’। এই পরিবর্তনের পিছনে ছিল এক স্পষ্ট দর্শন।

আরও পড়ুন: গণতন্ত্রের উৎসবে শামিল টলিউডের সেলেবরা, ‘ফার্স্ট ভোট’ প্রসেনজিতের ছেলে তৃষাণজিতের

২০১৬ সালের এক সাক্ষাৎকারে ইরফান জানিয়েছিলেন, তিনি চাননি তাঁর পরিচয় ধর্ম বা বংশপরিচয়ের গণ্ডিতে আটকে থাকুক। তাঁর কথায়, মানুষ যেন তাঁকে চিনুক তাঁর কাজ দিয়ে, তাঁর পদবি দিয়ে নয়। “আমার কাজই আমার পরিচয়”, এই বিশ্বাসেই ‘খান’ বাদ দেওয়ার সিদ্ধান্ত।

নামের বানান বদল নিয়েও ছিল তাঁর নিজস্ব রসবোধ। ২০১২ সালে মজা করে বলেছিলেন, দুটি ‘R’ থাকলে নামটা “জিভে গড়িয়ে যায়”। একই সঙ্গে ‘সহাবজাদে ইরফান আলি খান’ এই দীর্ঘ নামকে তিনি মনে করতেন বেশ ভারী। তাই সহজ, সংক্ষিপ্ত পরিচয়ই বেছে নিয়েছিলেনশুধু ‘ইরফান’।

অভিনয়ের মতোই জীবনের ক্ষেত্রেও তিনি ছিলেন নির্ভীক। নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তাঁর মৃত্যু হলেও, কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা শেষ দিন পর্যন্ত অটুট ছিল। থিয়েটার থেকে হলিউড—সব জায়গাতেই রেখে গিয়েছেন নিজের ছাপ। নামের আড়ালে নয়, কাজের মধ্যেই নিজের পরিচয় খুঁজেছিলেন ইরফান। তাই আজও তিনি শুধু এক অভিনেতা নন, একটি ভাবনা, একটি অবস্থান।

Latest News

মেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস! এবার কী হবে? দেখুন বড় খবর

কলকাতা: মেসি কাণ্ডে (Messi Case) তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশের পরেও বিধাননগর দক্ষিণ থানার তলবে...

More Articles Like This