28.6 C
Kolkata

মোথাবাড়ি মামলায় অভিযুক্তদের জামিন খারিজ আদালতের

Must Read

কলকাতা: মোথাবাড়ি অশান্তি (Mothabari Incident) মামলায় অভিযুক্তদের জামিন খারিজ আদালতের। মোফাক্কেরুল সহ ৫২ জনের জামিন খারিজ করল আদালত। বঅভিযুক্তদের তরফে জামিনের আবেদন করা হলেও সেই আবেদন খারিজ NIA বিশেষ আদালতের। আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে ওই ৫২ জন অভিযুক্তকে। এসআইআর- এর কাজে বিচারাধীনদের নথি যাচাই করতে মালদার মোথাবাড়িতে গিয়েছিলেন বিচারকরা। বিচারকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনা ঘটে।তাঁদের মধ্যে ছিলেন মহিলা আধিকারিকরাও। রাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের সকলকে উদ্ধার করেন। মোট ৭ জন জুডিশিয়াল আধিকারিককে আটকে রাখা হয়েছিল বলে খবর। তাঁদের উদ্ধার করে নিয়ে আসার সময় ফের একবার চড়াও হয় বিক্ষোভকারীরা।রাস্তায় গাছের ডাল, বাঁশ ফেলে, আগুন জ্বালিয়ে, গাড়ির পিছনে ধাওয়া করে ফের একবার জুডিশিয়াল আধিকারিকদের আটকানোর চেষ্টা হয়। গোটা ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্বভার দেয় এনআইএ- র হাতে।

গোটা তদন্ত হবে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে এনআইএ তদন্তের নির্দেশের আগেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র হাতে গ্রেফতার হন মোফাক্কেরুল। ঘটনার সময়কার ভিডিয়ো দেখে একে একে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়। মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে কাউকে গ্রেফতার করে পুলিশ, আবার কেউ ধরা পড়েন এনআইএ-র হাতে। একে একে গ্রেফতার করা হয় বাকি অভিযুক্তদেরও। এর আগে শুনানিতে NIA- এর আইনজীবী দাবি করেছিলেন, মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক। তাঁকে জেরার প্রয়োজনীয়তা আছে।বৃহস্পতিবার অভিযুক্তদের তরফে জামিনের আবেদন করা হয়। তবে তার বিরোধিতা করে এনআইএ। শেষ পর্যন্ত এনআইএ-র আবেদন মেনে ৫২ জনকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন: মে দিবস, বুদ্ধ পূর্ণিমার জন্য একদিন ছুটি ঘোষণা, ক্ষোভে ফুঁসছে আলিপুরদুয়ারের চা শ্রমিকেরা

Latest News

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯...

More Articles Like This