বন্যার জলে ভেসে এল ব্যাঙ্কের লকার, টাকা লুটের অভিযোগে আটক ২৯

Must Read

ওয়েব ডেস্ক : নেপালের (Nepal) ভয়াবহ বন্যা ও হড়পা বানের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বন্যার জলে ভেসে আসা একটি ব্যাংকের লকার ভেঙে তার ভিতরে থাকা নগদ টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধাদিং জেলার বেলখুখোলা এলাকায়।

জানা গিয়েছে, বন্যাকবলিত রাসুয়া এলাকা থেকে ত্রিশূলী নদীর স্রোতে ভেসে লকারটি ওই এলাকায় পৌঁছয়। স্থানীয় কয়েকজন সেটি ভেঙে ভিতরে থাকা টাকা নিয়ে নেন বলে অভিযোগ। খবর পেয়ে নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশের যৌথ দল সেখানে পৌঁছে তদন্ত শুরু করে।

আরও খবর : বিপর্যয়ের সময়ে পাশে ভারত, নয়াদিল্লিকে ধন্যবাদ নেপালের প্রেসিডেন্টের

ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৯২ লাখেরও বেশি নেপালি রুপি উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য আনুমানিক ৫৮ লাখ টাকা। ধাদিং জেলা পুলিশ দফতরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে লকারে মোট কত টাকা ছিল, তার হিসাব এখনও স্পষ্ট নয়। লকারটির মালিকানা, টাকার উৎস এবং উদ্ধার হওয়ার আগে আরও কেউ টাকা নিয়ে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফলে উদ্ধার হওয়া টাকার বাইরেও আরও অর্থ নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

এদিকে বন্যাবিধ্বস্ত এলাকাগুলিতে লুটপাট ঠেকাতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক সম্পত্তি রক্ষায় বিভিন্ন এলাকায় টহল বাড়িয়েছে নিরাপত্তাবাহিনী।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This