এবার কোল্ড স্টোরেজেও সংরক্ষণ! আলু চাষিদের জন্য বিরাট সিদ্ধান্ত রাজ্যের, দেখুন বড় খবর

0
34

ওয়েবডেস্ক-  রাজ্য আলুর সংরক্ষণ (Preservation Potatoes)  নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের (Nabanna) । আলুর চাষিদের জন্য সুখবর দিল নবান্ন। কোল্ড স্টোরেজে (cold storage) ৩০% জায়গায় ছোট ও প্রান্তিক চাষিদের জন্য সংরক্ষিত থাকবে। জেলাশাসকদের নাজাদারিতে আগামী ২০ মার্চ এর মধ্যে এই সংরক্ষিত জায়গা বরাদ্দের কাজ সম্পন্ন করতে হবে। আলুর ফসলের পর সংরক্ষণের সুবিধা দিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কোল্ড স্টোরেজে ছোট চাষিদের জায়গায় বণ্টন করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হল।

চলতি মরশুমে কোল্ড স্টোরেজে আলু তোলার কাজ ১ মার্চ থেকে শুরু করে দিতে হবে। কোল্ড স্টোরেজে আলু রাখার জন্য কৃষক বন্ধু  কার্ড,  কিশান ক্রেডিট কার্ড ও শস্য বীমা যোজনার নথি থাকতে হবে। প্রত্যেক কৃষককে সর্বোচ্চ ৩৫ কুইন্টাল প্রায় ৭০ বস্তা আলু সংরক্ষণের সুযোগ দেওয়া হবে।

নবান্নের কড়া নির্দেশ চলতি মরশুমে কোল্ড স্টোরেজে আলু তোলার কাজ ১ মার্চ শুরু করে দিতে হবে। কোল্ড স্টোরেজে আলু রাখার জন্য কৃষক বন্ধু কার্ড, কিশান ক্রেডিট কার্ড ও শস্য বিমার যোজনার নথি থাকতে হবে কৃষকদের কাছে। প্রত্যেক কৃষককে সর্বোচ্চ ৩৫ কুইন্টাল প্রায় ৭০ বস্তা আলু সংরক্ষণে সুযো দেওয়া হবে। এর ফলে আলু সংরক্ষণে রাজ্যের এই বড় সিদ্ধান্তের পরে কোল্ড স্টোরেজে ৩০ শতাংশ জায়গা ছোট ও প্রান্তিক চাষিদের জন্য উন্মুক্ত করা হল। বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিল নবান্ন।

আরও পড়ুন-  ‘যুব সাথী’ নিয়ে বিশেষ আলোচনা! জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব

উল্লেখ্য, ফসল কাটার পর সংরক্ষণে সুবিধা নিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও ফসল ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা। ফলে এবার থেকে জেলা শাসকরা সংশ্লিষ্ট জেলার কোল্ড স্টোরেজগুলিতে ছোট ও প্রান্তিক আলু চাষিদের মধ্যে জায়গা বন্টন করবেন। যেসব চাষির কাছের কিষাণ ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, আইডি বা বাংলা শস্য বিমা যোজনার নথি থাকবে তারা অগ্রাধিকার পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here