27.2 C
Kolkata

যন্তর মন্তরে বিক্ষোভের মাঝেই মোদির বড় ঘোষণা, প্রশ্নফাঁস মামলার বিচারে তৈরি হয়েছে ফাস্ট ট্র্যাক আদালত

Must Read

কলকাতা: নিট-সহ (NEET) একাধিক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্কের আবহে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার তিনি জানান, প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর শাস্তি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

মোদির এই ঘোষণা এমন সময়ে এল, যখন দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে ছাত্র-যুবদের আন্দোলন তীব্র আকার নিয়েছে। আন্দোলনকারীদের অন্যতম দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। নিট প্রশ্নফাঁস এবং শিক্ষাব্যবস্থার অনিয়মের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলছে। আন্দোলনে যোগ দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুকও। অনশন চলাকালীন তাঁকে পুলিশ হাসপাতালে ভর্তি করলেও প্রতিবাদ থামেনি।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর ঘোষণার পর রাজনৈতিক চাপানউতোরও আরও জোরদার হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস হতে দেওয়া হয়েছে এবং দায়ীদের রক্ষা করা হয়েছে। তাঁর দাবি, শিক্ষামন্ত্রীকে অপসারণ, ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে, ছাত্র আন্দোলন মোকাবিলায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের দাবি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর একাংশও মনে করছে, শুরুতেই আলোচনার উদ্যোগ নিলে পরিস্থিতি এতটা উত্তপ্ত হত না। পাশাপাশি, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ-র কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণার পর আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও ছাত্রসমাজের।

Latest News

রাজ্যজুড়ে চলছে ইডির হানা, ব্যবসায়ীর বাড়ি ও রেস্তোরাঁয় একযোগে অভিযান

ওয়েব ডেস্ক: পুরুলিয়ায় ইডির তল্লাশি ঘিরে শুক্রবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) পারবেলিয়া এলাকায় ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মার...

More Articles Like This