মহুয়া মৈত্রর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা!

Must Read

ওয়েব ডেস্ক : সোশাল মিডিয়ায় করা একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের প্রয়োজনে শনিবার তাঁকে সাইবার ক্রাইম দফতরে হাজির হতে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত মহুয়ার একটি এক্স পোস্টকে ঘিরে। ১ সেপ্টেম্বর রাতে ওই পোস্টে (Post) তিনি উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি অনুষ্ঠানে রাজ্যের কয়েকজন মুসলিম আইএএস ও আইপিএস আধিকারিককে বঞ্চিত করার অভিযোগ তোলেন। পোস্টে শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, এসটিএফের ডিজি জাভেদ শামিম এবং আইএএস খলিল আহমেদের নামও উল্লেখ করেন সাংসদ।

আরও খবর : নাবালিকা খুন-ধর্ষণ কাণ্ডে ৫৭ দিনের মাথায় ৭০২ পাতার চার্জশিট

মহুয়ার (Mahua Moitra) সেই বক্তব্যের বিরুদ্ধেই ডায়মন্ড হারবারের এক ব্যক্তি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে পুলিশ। আগামী শনিবার সকাল ১১টায় মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

তবে পুলিশের তলব মানেই গ্রেফতার নয়। আপাতত তদন্তের অংশ হিসেবেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে কৃষ্ণনগর সার্কিট হাউসে তাঁর উপর ডিম ছোড়ার ঘটনা নিয়েও আইনি জটিলতায় পড়েছিলেন মহুয়া। সেই মামলায় হাই কোর্টের নির্দেশে তাঁকে থানায় হাজিরা দিতে হয়েছিল।

Latest News

ইমিগ্রেশন ছাড়াই মিউনিখের বিমানে ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

ওয়েব ডেস্ক : ৪ সেপ্টেম্বর ভোরে অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে দিল্লিতে পৌঁছন তিন ইতালীয় নাগরিক (Italian...

More Articles Like This