তিন মাস পর ফের বাড়ল LPG গ্যাসের দাম!

Must Read

ওয়েব ডেস্ক: রান্নার গ্যাসের দামে ফের ধাক্কা (LPG Price Hike)। তিন মাস পর আবার বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। এবার প্রতি সিলিন্ডারে বাড়তি ২৯ টাকা গুনতে হবে গ্রাহকদের। ফলে আগে যেখানে দাম ছিল ৯৩৯ টাকা, তা বেড়ে দাঁড়াল ৯৬৯ টাকা।

তেল সংস্থাগুলির দাবি, লোকসান কমাতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তুকিযুক্ত এলপিজি বিক্রিতে দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে পড়ছে তারা। সেই ঘাটতি সামলাতেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পালাবদলের পরেই নিরাপত্তা কমিয়েছে সরকার! লালুর ভরসা কি এখন দলের লেঠেলরাই?

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা এই মূল্যবৃদ্ধির পিছনে বড় ভূমিকা নিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহ ও দামে। পশ্চিম এশিয়ার উত্তেজনার জেরে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তার আঁচ পড়েছে ঘরোয়া গ্যাসেও। তবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে।

দাম বৃদ্ধির খবরে ফের চাপ বাড়ল সাধারণ মানুষের পকেটে। বিশেষ করে শহর ও মফস্‌সল, দুই জায়গাতেই মধ্যবিত্ত পরিবারগুলির বাজেট সামলানো কঠিন হয়ে উঠছে বলে মত অনেকের। রান্নার গ্যাস বুকিং নিয়েও সমস্যার অভিযোগ উঠছে। কোথাও কোথাও ৪৫ দিন পর বুকিং মিলছে, আবার সিলিন্ডার পেতে আরও এক সপ্তাহ দেরি হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This