12 C
New York

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Must Read

কলকাতা: ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া (Weather Update)। ভ্যাপসা গরমের মাঝেই আকাশ ঢেকেছে কালো মেঘে, শুরু হয়েছে ঝড়-বৃষ্টি (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তার জেরেই গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Kolkata Weather)।

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগে পদত্যাগ নয়, পার্থ কর্মকারকে ‘অপেক্ষা’র আর্জি শিক্ষা দফতরের

কয়েকদিনের বৃষ্টিতে গরম কিছুটা কমলেও অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। আজ থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও সক্রিয় রয়েছে বৃষ্টির পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পাহাড় ও ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে নদীর জলস্তর বৃদ্ধি এবং স্থানীয় জল জমার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Latest News

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল

কলকাতা: ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস (TMC)। এই...

More Articles Like This