28.6 C
Kolkata

‘মমতা কংগ্রেসে যাক, আর যাবে কোথায়!’ বাগডোগরায় কটাক্ষ দিলীপ ঘোষের

Must Read

বাগডোগরা: তৃণমূল কংগ্রেস (TMC) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে ফের তীব্র কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের পঞ্চায়েত দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) কংগ্রেসে যোগদান করুক। আর যাবে কোথায়? ঘুরে ফিরে সেই কংগ্রেসই।”

দিল্লিতে তৃণমূল ও কংগ্রেস নেতৃত্বের বৈঠক এবং সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

তৃণমূলের অন্দরে ভাঙন প্রসঙ্গেও সরব হন তিনি। তাঁর দাবি, বহুদিন আগেই তিনি এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন। দিলীপ ঘোষ বলেন, “আমি আগেই বলেছিলাম, যেদিন এই দল ক্ষমতা হারাবে, সেদিন পার্টি কার্যত শেষ হয়ে যাবে। এখন সেটাই হচ্ছে। নেতাদের থেকে মানুষ দূরে সরে যাচ্ছে।”

আরও পড়ুন: বারাসতের বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

সায়নী ঘোষ ও ইউসুফ পাঠানকে ঘিরে রাজনৈতিক জল্পনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আরও হোক, পুরো স্কোর হোক।” তাঁর এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষ আরও বলেন, “তৃণমূল কোনও রাজনৈতিক দল ছিল না, একটা গ্যাং ছিল। ডি-কম্পানির মতো। নানা স্বার্থে অনেক মানুষ সেখানে এসেছিল। এখন সুযোগ শেষ হয়ে যাওয়ায় তারা চলে যাচ্ছে। এই দলের কোনও ভবিষ্যৎ নেই।”

তবে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি প্রশাসনিক কাজের কথাও তুলে ধরেন তিনি। চিলাপাতা সফরে যাওয়ার আগে দিলীপ ঘোষ জানান, মহকুমা পরিষদের পরিকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যা খতিয়ে দেখতেই তাঁর এই সফর।

তিনি বলেন, “মহকুমা পরিষদের প্রয়োজনীয় পরিকাঠামো এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কী কী সমস্যা রয়েছে, তা পর্যালোচনা করা হবে। উন্নয়নের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।” এদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন দিলীপ ঘোষ। সেখান থেকেই তিনি চিলাপাতার উদ্দেশে রওনা দেন।

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This