29.9 C
Kolkata

সিনেপাড়ার ‘গ্ল্যাম ডল’ কৌশানীকে দেখে অবাক নেটপাড়া, ভাইরাল ছবি

Must Read

কলকাতা: পরিবর্তনের বাংলায় টলি অভিনেত্রী থেকে সোজা ‘মাছওয়ালি’। সিনেপাড়ার ‘গ্ল্যাম ডল’ কৌশানী মাছ কাটছে! কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) “একি হাল!?” ভাইরাল ছবি ঘিরে তুমুল চর্চা নেটপাড়ায়! ২০২৪-এর পর ইন্ডাস্ট্রির প্রথমসারির পরিচালক-প্রযোজকের পছন্দের তালিকার শীর্ষে উঠে আসে কৌশানীর নাম।এবার সেই অভিনেত্রীকেই একেবারে অন্য রূপে দেখে অবাক নেটপাড়া। নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাছের বাজারে বসে মাছ কাটছেন কৌশানী।

কয়েক বছরে নিজের অভিনয়ের মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছেন কৌশানী মুখোপাধ্যায়। কেরিয়ারের শুরুতে বাণিজ্যিক ছবিতে কাজ করলেও সেইভাবে সাফল্য পাননি অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে বদল এসেছে তাঁর কাজের ধরণে। বিশেষ করে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করার পর কৌশানীর অভিনয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নির্দেশনায় ২০২৪-এ ‘বহুরূপী’ ছিল কৌশানীর কেরিয়ারের মোড় ঘোরানো অধ্যায় তা বললে অত্যুক্তি হবে না। ঝিমলি চরিত্রে ব্যাপক সাড়া ফেলতেই টলিউডের বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’র পর্ণা অবতারে দর্শকের মনে দাগ কেটেছে। এবার কৌশানীকে দেখে তাজ্জব জনতা। ছাপোষা শাড়ি, চোখে-মুখে ক্লান্তির ছাপ!সিনেপাড়ার ‘গ্ল্যাম ডল’ কৌশানী মাছ কাটছে! তাও আবার মাছ বাজারে গলদঘর্ম হয়ে! মাছ বিক্রেতা কৌশানীর ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটরাড়ায়। অভিনেত্রী থেকে আচমকা বোলপুরের ‘মাছওয়ালি’!সিনেমার শুটিংয়েরই একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন:বাংলা সিরিয়ালের কনটেন্ট নিয়ে কড়া বার্তা বিধায়ক পাপিয়ার

শিবপ্রসাদ-নন্দিতার আসন্ন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র (Bohurupi: The Golden Daku) ঝলক। বর্তমানে জোরকদমে চলছে ছবির কাজ। বোলপুরের ব্যস্ত এলাকায় শুটিং চলার সময় সাধারণ মানুষের ক্যামেরাতেই ধরা পড়ে যায় সেই মুহূর্ত। ভিডিওতে দেখা যায়, মাছবাজারের মধ্যেই বসে কাজ করছেন কৌশানী। চারপাশে সাধারণ মানুষের ভিড়ও নজরে এসেছে। ফলে মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This