27.8 C
Kolkata

দীর্ঘদিন ধরে পুরসভায় অনিয়ম, কড়া বার্তা বিজেপি বিধায়কের

Must Read

ওয়েব ডেস্ক : হাবড়া পুরসভায় (Habra Municipality) সরকারি কর্মী ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক করতে এসে দুর্নীতি ও কাটমানি নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA) দেবদাস মণ্ডল। মঙ্গলবার হাবড়া পুরসভায় আয়োজিত বৈঠকে পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহার সামনেই একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দেন কাউন্সিলরদের একাংশ।

উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভা বর্তমানে তৃণমূল কংগ্রেসের (TMC) দখলে। দীর্ঘদিন ধরেই পুর এলাকায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গত ১৫ বছর ধরে হাবড়ার বিধায়ক ছিলেন। তবে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে হাবড়া কেন্দ্র দখল করে বিজেপি।

আরও খবর : মধ্যরাতে মেমারীতে চলল বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক দোকান

এদিন বৈঠকে উপস্থিত হয়ে বিজেপি (BJP) বিধায়ক দেবদাস মণ্ডল পুরকর্মীদের উদ্দেশে কড়া ভাষায় বলেন, “পুরসভায় কাটমানি ও দুর্নীতি চলবে না। পুরসভার টাকা কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তার সঠিক হিসাব দিতে হবে। হিসাব না মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও অভিযোগ করেন, পুরসভার নিজস্ব অনুষ্ঠানগৃহ ভাড়া দেওয়ার ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি। ভাড়ার টাকা জমা পড়েনি। সেই টাকা দ্রুত জমা না দিলে এফআইআর দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৈঠকে উপস্থিত তৃণমূল (TMC) কাউন্সিলরদের একাংশও বিজেপি বিধায়কের সামনে নিজেদের দলের নেতৃত্ব ও পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বলে খবর। বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং পুরসভার কাজকর্ম নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনাকে ঘিরে হাবড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরসভায় অনিয়ম চলেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বারুইপুর কাণ্ডে দ্রুত অ্যাকশন পুলিশের, গঠন করা হল ৬ সদস্যের সিট

ওয়েব ডেস্ক : বারুইপুরে (Baruipur Case) ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে গতি আনল পুলিশ (Police)। ঘটনার...

More Articles Like This