সমুদ্রের জল বাড়ছে, কলকাতা-মুম্বইয়ে বিপদের মুখে ১.৪ কোটি মানুষ!

Must Read

ওয়েব ডেস্ক : সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ভবিষ্যতের আশঙ্কা নয়, তা ইতিমধ্যেই বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপুঞ্জের (UN) মহাসচিবের রিপোর্টে সতর্ক করা হয়েছে, বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে সমুদ্রের জলস্তর (Sea Level Rise)। এর প্রভাব পড়ছে উপকূলবর্তী মানুষের জীবন, জীবিকা এবং বসতিতে।

দক্ষিণ এশিয়ার নিচু বদ্বীপ অঞ্চলের শহরগুলির মধ্যে কলকাতা (Kolkata) ও মুম্বইকে (Mumbai) বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কলকাতা, মুম্বই এবং ঢাকাকে মিলিয়ে ১ কোটি ৪০ লক্ষের বেশি মানুষ স্থায়ীভাবে জলমগ্ন হয়ে বাড়ি হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছেন। শুধু বসতিই নয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে রাস্তা, পরিবহণ ব্যবস্থা, বিদ্যুৎ পরিকাঠামো, জল সরবরাহ এবং ভূগর্ভস্থ জল। সমুদ্রের নোনা জল ঢুকে পড়ায় পানীয় জল ও কৃষিজমিও সমস্যায় পড়তে পারে।

আরও খবর : সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের কড়া অবস্থান, আন্তর্জাতিক সালিশি আদালতের নির্দেশ প্রত্যাখ্যান নয়াদিল্লির

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে (UN Report) আরও জানানো হয়েছে, ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বে সমুদ্রপৃষ্ঠ গড়ে প্রতি বছর ৪.৭ মিলিমিটার করে বেড়েছে। ২০২৪ সালে সেই বৃদ্ধি পৌঁছেছিল রেকর্ড ৫.৯ মিলিমিটারে। মূল কারণ হিসেবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলে যাওয়া এবং উষ্ণ সমুদ্রের তাপীয় প্রসারণকে চিহ্নিত করা হয়েছে।

বিশ্বের প্রায় ৭৭ কোটি মানুষ বর্তমানে জোয়ারের সর্বোচ্চ রেখার পাঁচ মিটারের মধ্যে বসবাস করেন। রাষ্ট্রপুঞ্জের বক্তব্য, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মোকাবিলায় এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পরিকাঠামো উন্নয়ন এবং জলবায়ু অভিযোজনের ব্যবস্থা করা জরুরি। নাহলে ভবিষ্যতে চরম সমস্যায় পড়বে সাধারণ মানুষ।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This