‘কালীঘাট সূত্রই দলকে শেষ করে দেবে’, বিস্ফোরক পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Must Read

ওয়েব ডেস্ক: একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মঙ্গলবার রাতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট (Post) করে তিনি মঞ্চে কী ঘটেছিল, তার ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি দলের অন্দরের ‘কালীঘাট সূত্র’-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, এই সূত্রই দলের ক্ষতির কারণ হয়ে উঠছে।

পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) লেখেন, “কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, সৌগত রায় ছাড়া অন্য কোনও সাংসদের নাম বক্তাদের তালিকায় ছিল না। প্রিয়াঙ্কা অধিকারী ও উপাসনা দীর্ঘ সময় মঞ্চে উপস্থিত না থাকায় আমাকেই বক্তব্য শুরু করতে হয়। বক্তব্য চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে পৌঁছন, তাঁকে স্বাগত জানাতে প্রায় পাঁচ মিনিট বক্তব্য থামিয়ে রাখতে হয়েছিল। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরও বক্তব্য থামাই। পরে আমি দিদিকে জিজ্ঞেস করি, বক্তব্য চালিয়ে যাব কি না। তিনি সম্মতি দেওয়ার পরই আবার বক্তব্য শুরু করি।”

আরও খবর : ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরপরই দলের অন্দরের একাংশকে নিশানা করে সাংসদের মন্তব্য, “গত দু’মাসে আজ যাঁরা বক্তৃতা করেছেন, তাঁদের অনেকেই ভয়ে জেলায় যাননি। আমি গত দু’মাসেএকাধিক জেলায় গিয়ে কর্মীদের উৎসাহিত করেছি।” এছাড়া তিনি অভিযোগ করে বলেছেন, ‘এক সংবাদপত্রে দেখেছি ‘কালীঘাট সূত্র’ আমার বিরুদ্ধে তথ্য সরবরাহ করেছে। এই কালীঘাট সূত্রই শেষ পর্যন্ত দলকে ধ্বংস করবে।’

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) এই পোস্ট প্রকাশ্যে আসার পর তা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। একুশে জুলাইয়ের মঞ্চে তাঁর দীর্ঘ বক্তব্য ও পরে প্রকাশ্যে হওয়া বিতর্কের রেশ কাটার আগেই এই মন্তব্য তৃণমূলের অন্দরের মতপার্থক্যকে আরও সামনে এনে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Latest News

বেসরকারি হবে না ইসরো, জানালেন চেয়ারম্যান, কিন্তু…   

ওয়েব ডেস্ক: ইসরো-র (ISRO) বেসরকারিকরণ হচ্ছে না, জানিয়ে দিলেন সংস্থার চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন (Dr V Narayanan)। ভারতের মহাকাশ...

More Articles Like This