এবার ফুড ডেলিভেরি মার্কেটে প্রবেশ করতে চলেছে Flipkart?

0
40

ওয়েব ডেস্ক : এখন আর বাজারে তেমন যেতে হয়না সাধারণ মানুষকে। বরং, জুতো থেকে শুরু করে ফার্নিচার পাওয়া যাচ্ছে অনলাইনেই ই-কমার্স সাইটগুলির দৌলতেই। আর অনলাইন শপিংয়ের কথা ভাবলেই ইউজারদের প্রথম পছন্দ ফ্লিপকার্ট (Flipkart)। সম্প্রতি কুইক ডেলিভেরি সার্ভিসেস দিচ্ছে তারা। কিন্তু এবার ফুড ডেলিভেরি মার্কেটে (Food Delivery Market) প্রবেশ করতে চলেছে এই ই-কমার্স সংস্থা! এমনই দাবি করা হয়েছে এক রিপোর্টে (Report)।

ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্ট ফুড ডেলিভেরির (Food Delivery Market) পরিকল্পনা শুরু করেছে। প্রথম পরীক্ষার জন্য এই পরিষেবা প্রথম শুরু হতে চলেছে বেঙ্গালুরুতে। আগামী মে বা জুন মাস থেকে এই পরিষেবা শুরু হতে পারে। সেক্ষেত্রে ভালো সাড়া মিললে, আগামী দিনে অন্যান্য শহরগুলিতেও এই পরিষেবা চালু হতে পারে।

আরও খবর : ২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে ‘রিং অফ ফায়ার! কবে, কখন দেখবেন?

সূত্রের খবর, ফ্লিপকার্ট নিজস্ব ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম আনতে পারে। কিংবা তারা, ওএনডিসি বা ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের (ONDC) অধীনের ডেলিভেরি পরিষেবা শুরু করতে পারে। তবে এই প্রথম না, এর অনেক আগে থেকেই এই প্রচেষ্টা শুরু করেছিল তারা। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি।

ব্রোকারেজ ফার্ম জেফারিজের তথ্য বলছে, ভারতের বাজারে ২০২৫ অর্থবর্ষে অনলাইন ফুড ডেলিভেরি বাজার পৌঁছেছে ৯ বিলিয়ন ডলারে। অনুমান করা হচ্ছে, ২০৩০ অর্থবর্ষের মধ্যে তা পৌঁছে যেতে পারে ২৫ বিলিয়ন ডলারে। অন্যদিকে সম্প্রতি ফ্লিপকার্ট মিনিটস পরিষেবা চালু করেছে। ২০২৬ সালে সেই পরিষেবা আরও বাড়ানো হতে পারে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here