34.9 C
Kolkata

ইতিহাস গড়লেন, আইপিএলে নেমেই বিশ্ব রেকর্ড শামির

Must Read

ওয়েবডেস্ক-  ভারতীয় দলের (Indian Team)  দরজা এখনও বন্ধ।  তবে আইপিএলে (IPL)  নেমেই নয়া রেকর্ড শামির (Mohammaed Shami) ।আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫ বার ইনিংসের প্রথম বলেই উইকেট নিলেন।  এদিন শামির প্রথম বলে প্রথম উইকেট কেএল রাহুল।

এই উইকেটের মাধ্যমেই শামি গড়েছেন বিশ্ব রেকর্ড। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার, যিনি পাঁচবার ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছেন। এর আগে বেশ কয়েকবার বোলার তিনবার করে এই কৃতিত্ব অর্জন করলেও শামি একাই পাঁচবার করে সবার থেকে এগিয়ে।

আরও পড়ুন-  প্রথমবার ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ, কোন গ্রুপে কোন দল? দেখে নিন একনজরে

লখনউ দলের হয়ে প্রথম ম্যাচেই শামি বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। প্রথম বলেই উইকেট তুলে নিয়ে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। এই পারফরম্যান্স ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে মোক্ষম চাপে ফেলে। শামির প্রথম বলে প্রথম উইকেট কেএল রাহুল।  বড় শট খেলতে গিয়ে তিনি বলটি আকাশে তুলে দেন এবং থার্ড ম্যান অঞ্চলে সহজ ক্যাচ আউট হন। শূন্য রানের আউট হয়ে ফেরেন রাহুল, বড়সড় ধাক্কা খায় দিল্লি।

 

Latest News

আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা!

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক ল৩,০০০ টাকা করে পাঠানো শুরু...

More Articles Like This