29.7 C
Kolkata

দশ মাস পর ১০ জন ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৫ সালের জুলাই মাসে একটি তেলবাহী জাহাজকে আটক করেছিল ইরান (Iran)। সেই ঘটনার দশ মাস ১০ জন ভারতীয় নাবিককে (Indian sailor) মুক্তি দেওয়া হল। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে এই মুক্তি দেওয়া কথা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফিনিক্স নামের ওই জাহাজটিকে ইরানের (Iran) জাস্ক বন্দরে আটক করা হয়েছিল। সেই জাহাজে ছিলেন ১০ জন ভারতীয় নাবিক। তাঁদের আটক করা হয়েছিল। তবে তাঁদেরকে আপাতত মুক্তি দেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে ভারতীয় ওই নাবিকদের দেশের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় তেহরান (Tehran)।

আরও খবর : আদালত অবমাননার অভিযোগ, ৬ মাসের কারাদণ্ড হল বাইজুসের প্রতিষ্ঠাতার

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। সে দিন ইরানের উপর যৌথভাবে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। এর পাল্টা হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। যার ফলে বহু জাহাজ আটকে পড়েছিল হরমুজে। আমেরিকার তরফে বার বার চাপ সৃষ্টি করা হলেও দখলমুক্ত করা যায়নি হরমুজকে। তবে বর্তমানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে আমেরিকা ও ইরান।

কিন্তু এর পরেও তেহরানের তরফে দাবি করা হয়েছিল, হরমুজ তাদের হাতেই থাকবে। অবশ্য ইরান পরে জাহাজগুলিকে ছাড়তে শুরু করে। কিন্তু এখনও পুরোপুরি অচলাবস্থা কাটেনি। এসবের মাঝে ১০ জন ভারতীয় নাবিককে মুক্তি দিল তেহরান।

দেখুন অন্য খবর :

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This