29.9 C
Kolkata

৮ ঘণ্টা উড়ে ফের দিল্লিতেই নামল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট! কেন?

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর (San Francisco) উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার (Air India) ৭৭৭-৩০০ ইআর বিমান। কিন্তু আট ঘণ্টা ওড়ার পর ফের দিল্লিতেই (Delhi) ফিরে এল বিমানটি। প্রশ্ন হচ্ছে, এর পিছনে কী কারণ রয়েছে? যা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ওই বিমানে ছিল ২৩০ জন যাত্রী।

এই ঘটনা নিয়ে এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বিমানে জটিল যান্ত্রিক ত্রুটি (Mechanical error) ধরা পড়েছিল। তবে কী সমস্যা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর পরেই নিরাপত্তার কথা ভেবে বিমানটিকে ফের দিল্লিতে ফিরিয়ে আনেন পাইলট। সঙ্গে জানানো হয়েছে, যাত্রীদের জন্য বিকল্প বিমান ও অপেক্ষার সময়টুকু হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর : SIR বৈধ, বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

এই ঘটনা নিয়ে উদ্বেগ বেড়েছে। কারণ এটি হল মে মাসের দ্বিতীয় বিভ্রাটের ঘটনা। গত ২১ মে বেঙ্গালুরু থেকে দিল্লি আসছিল একটি বিমান। তা অবতরণের সময় বিমানটির ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল। তার পর এবার এমন বিভ্রাটের খবর সামনে এল।

বিশেজ্ঞরা বলছেন, পর পর এমন ঘটনা বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে । তবে বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে, তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হল যাত্রী সুরক্ষা। তবে এই ঘটনা নিয়ে এখনও ভারতের অসামরিক উড়ান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র (DGCA) তরফে কিছু জানানো হয়নি।

দেখুন অন্য খবর :

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This