রেল বা স্টেশন চত্বর নোংরা করলেই ১০০০ টাকা জরিমানা, বাড়ল শাস্তির অঙ্ক

Must Read

ওয়েব ডেস্ক : ট্রেন বা রেলস্টেশনে যত্রতত্র আবর্জনা ফেললে এবার আরও বেশি টাকা গুনতে হবে। রেল পরিষ্কার রাখার লক্ষ্যে নোংরা করার জরিমানা দ্বিগুণ করল ভারতীয় রেল (Indian Railways)। আগে যেখানে ৫০০ টাকা জরিমানা (Fine) দিতে হত, এখন থেকে দিতে হবে ১০০০ টাকা।

২৪ অগাস্ট প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে রেল মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, স্টেশন, প্ল্যাটফর্ম কিংবা ট্রেনের কামরায় নির্দিষ্ট জায়গা ছাড়া আবর্জনা ফেলা, ছড়িয়ে দেওয়া বা ফেলে রাখার ক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা করা যাবে। শুধু আবর্জনা ফেলাই নয়, নির্দিষ্ট জায়গার বাইরে রান্না করা, স্নান, থুতু ফেলা, প্রস্রাব-পায়খানা করা, পশু বা পাখিকে খাবার দেওয়া এবং রেল চত্বরে গাড়ি, বাসন বা কাপড় ধোয়ার মতো কাজও এই নিয়মের আওতায় পড়বে। রেল সম্পত্তিতে অনুমতি ছাড়া পোস্টার লাগানো, স্লোগান বা বার্তা লেখা এবং আঁকিবুঁকি করলেও জরিমানা হতে পারে।

আরও খবর : ৭৪ বছরে মা, আইভিএফে যমজ কন্যা! কয়েক দশকের অপেক্ষার পর পূরণ হয়েছিল দম্পতির স্বপ্ন

নতুন নিয়মে জরিমানা না দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। সে ক্ষেত্রে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানার (Fine) মুখে পড়তে পারেন অভিযুক্ত। স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, কমার্শিয়াল বিভাগের টিকিট পরীক্ষক এবং রেলের অনুমোদিত অন্যান্য আধিকারিকরা এই জরিমানা আদায় করতে পারবেন।

রেলের এই পদক্ষেপের মূল লক্ষ্য যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়ানো এবং স্টেশন ও ট্রেনের পরিবেশ পরিষ্কার রাখা। একই সঙ্গে রেল চত্বরে কাজ করা অনুমোদিত বিক্রেতা ও হকারদেরও নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

Latest News

মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট, ১১ সেপ্টেম্বর মিছিল করতে চান মমতা! আদালতের দ্বারস্থ অসিত মজুমদার

ওয়েব ডেস্ক : মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আবেদন ঘিরে নতুন করে চর্চায় কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This