১৯৭১ সালের কথা মনে করিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তোপ ভারতের

Must Read

ওয়েব ডেস্ক : রাষ্ট্রপুঞ্জে (UN) ফের পাকিস্তানকে আক্রমণ ভারতের (India)। ১৯৭১ সালের কথা মনে করিয়ে তোপ দাগল ভারত। সঙ্গে নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, পাকিস্তানের ‘দীর্ঘ কলঙ্কিত’ ইতিহাস প্রমাণ করে, তারা তাদের দেশের ভিতরে ও বাইরে হিংসা ছড়িয়ে নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাকে অন্যের উপরে চাপানোর চেষ্টা করে।

বুধবার রাষ্ট্রপুঞ্জের (UN) নিরাপত্তা পরিষদের বার্ষিক বিতর্কসভায় জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তোলেন পাক প্রতিনিধি। তার জবাবে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বথানেনি (Harish Parvathaneni) বলেছেন, গণহত্যার দীর্ঘ কলঙ্কিত ইতিহাস রয়েছে পাকিস্তানের। তা সত্ত্বেও পাকিস্তান ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ করছে তারা।

আরও খবর : মেলোনিকে চকোলেট উপহার মোদির, ভাইরাল ভিডিও

আফগানিস্তানের উপর সামরিক অভিযান নিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি বলেন, চলতি বছর রমজানের দিন কাবুলের এক হাসপাতালে হামলা চালিয়েছিল পাকিস্তান। যো গোটা বিশ্ব ভোলেনি। এই হামলা ২৬৯ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আর আহত হয়েছিলেন ১১২ জন। পাক প্রতিনিধিকে কটাক্ষ করে বলেন, যারা নিরীহ মানুষের উপর হামলা চালায়, তাদেরকে নীতির কথা না বলাই উচিত।

এছাড়া ১৯৭১ সালের গণহত্যার কথা মনে করান পার্বথানেনি (Harish Parvathaneni)। তিনি বলেছেন “১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময়, পাকিস্তান তার নিজস্ব সেনাবাহিনী দ্বারা ৪০০,০০০ মহিলাকে গণধর্ষণের মতো এক গণহত্যাসম গণহত্যার প্রচারণাকে অনুমোদন দিয়েছিল। এই ধরনের অমানবিক আচরণ মূলত অভ্যন্তরীণ ব্যর্থতাগুলোকে আড়াল করতে পাকিস্তানের কয়েক দশক ধরে সেইসব মরিয়া প্রচেষ্টাকেই প্রতিফলিত করে, যা তারা দেশের অভ্যন্তরে এবং সীমানার বাইরে ক্রমবর্ধমান সহিংসতার মাধ্যমে ক্রমাগত করে আসছে। কোনো বিশ্বাস, কোনও আইন এবং কোনও নৈতিকতা না থাকায় বিশ্বের মানুষ আজ পাকিস্তানের প্রোপাগান্ডা বা অপপ্রচার সহজেই বুঝতে পারে।”

দেখুন অন্য খবর :

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This