কলকাতার বাজারে কমে গেল সোনার দাম

0
104

ওয়েব ডেস্ক : গত এক বছর ধরে মধ্যবিত্তদের কাঁদিয়েছে সোনা (Gold) ও রুপো (Silver)। তাতে হাত দিতে গেলে ছ্যাঁকা লেগেছিল সাধারণ মানুষের। মধ্যপ্রাচ্যে সংঘর্ষের কারণে এই মূল্যবান ধাতুর দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে সেই আশঙ্কা সত্যি হয়নি। গত কয়েকদিনে এই দুই ধাতুর দাম ওঠা নামা করেছে। শনিবার কলকাতার বাজারে অনেকটা কমে গেল মূল্যবান এই দুই ধাতুর দাম।

শনিবার কলকাতার (Kolkata) বাজারে ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ৪ হাজার ৯০০ টাকা। ২২ ক্যারাটের দামও কমেছে। তা কলকাতায় কমেছে ৪ হাজার ৬৫০ টাকা। এছাড়া রুপোর দামেও পতন দেখা গিয়েছে। কলকাতার বাজারে প্রতি কেজিতে তা কমেছে ১০ হাজার ৭০০ টাকা।

আরও খবর : রেড রোড থেকে বড় বার্তা মমতার

দেখে নেওয়া যাক, কলকাতার বাজারে সোনার দাম (Gold Price) কত রয়েছে। কলকাতায় (Kolkata) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনার বারের দাম হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ১৫০ টাকা। ২২ ক্যারাটের প্রতি ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। এর পাশাপাশি বেড়েছে রুপোর দামও (Silver Price)। প্রতি কেজি রুপো পাওয়া যাচ্ছে ২ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকায়।

তবে বাজারে সোনা কিনতে গেলে এই দামে কিনতে পারবেন না সাধারণ মানুষ। কারণ সোনা কিনতে হলে দিতে হবে জিএসটি (GST) ও গয়না তৈরির মজুরি। বর্তমানে সোনার গয়নার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। তবে বিভিন্ন দোকানে মজুরির দাম আলাদা। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ এখন সোনা কিনতে গেলে হাতে কিছুটা ছ্যাঁকা লাগতে পারে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here