20.7 C
New York

ইদের দিনে জেলমুক্তি শার্জিল ইমামের

Must Read

ওয়েবডেস্ক- জেলমুক্তি! ইদের (Eid) দিনই জেলমুক্তি হল শার্জিল ইমামের (Sharjeel Imam) । প্রায় ছয়বছর পর কারাগারের আড়াল থেকে বাইরে হলেন তিনি। দিল্লির নিম্ন আদালত তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর (Interim bail granted) করে। ২০২০ সালের দিল্লি দাঙ্গায় অন্যতম মূল অভিযুক্ত শার্জিল ইমাম। ভাইয়ের বিয়েতে যোগ দিতে ও অসুস্থ মাকে দেখা করার জন্য ৯ মার্চ তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করে আদালত। সেইসঙ্গে আদালত একাধিক কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

করকরডুমা আদালতের (Karakoram Duma Court) অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী শার্জিলকে ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত ১০ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

আদালত কঠোর শর্তসাপেক্ষে ৫০ হাজার টাকার একটি ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের দু’জন জামিনদার দাখিলের শর্তে জামিন মঞ্জুর করে। শার্জিল ৬ সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন চেয়েছিলেন, সেখানে তিনি তার ছোট ভাই মুজ্জাম্মিল ইমামের ২৫ মার্চ বিয়ে রয়েছে বলে জানান।

তাঁর আইনজীবী জানিয়েছেন যে, বড় ভাই হিসেবে ২২ থেকে ২৮ মার্চের মধ্যে নির্ধারিত মেহেন্দি, হলদি, নিকাহ এবং রিসেপশন-সহ বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে সহায়তা ও অংশগ্রহণ করতে হবে।

সেই আবেদনে তাঁর মায়ের অসুস্থতার কথাও উল্লেখ করা হয়, বলা হয়েছিল মায়ের দেখভাল করেন ছোটভাই। কিন্তু তিনি বিয়েতে ব্যস্ত থাকায় মায়ের দায়িত্ব নিতে হবে শার্জিলকেই।

আরও পড়ুন-  ভারতীয় টাকার দামে রেকর্ড পতন! কারণ কী?

তবে বিয়েতে তার উপস্থিতি আবশ্যক নয় বলে জামিনের বিরোধিতা করে সরকারপক্ষ। সেখানে উল্লেখ করা হয়েছে, নিয়মিত জামিনের আর্জির আগে নিম্ন আদালত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। মুক্তি পেলে শার্জিল সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে যুক্তি দেখান আইনজীবীরা।

Latest News

সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

ওয়েব ডেস্ক: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার (Post Poll Violence) অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষ...

More Articles Like This