20.7 C
New York

সন্ত্রাসে জর্জরিত দেশের তালিকায় শীর্ষে পাকিস্তান! ভারতের স্থান কোথায়?

Must Read

ওয়েব ডেস্ক : সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তান (Pakistan)। তবে গত এক বছরে এই দেশ সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে (Terrorist activities) সবচেয়ে প্রভাবিত। সম্প্রতি এমনই এক রিপোর্ট সামনে আনল ‘ইন্সটিটিউট ফর ইকনমিক অ্যান্ড পিস’ (Institute for Economic and Peace)। তাদের প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইনডেক্স (Global Terrorism Index)-এ উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসের জেরে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে পাকিস্তান। তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে বুরকিনা ফাকাসো।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ২০২৫ সালে পাকিস্তানে ১ হাজার ৪৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তার জেরে মৃত্যু হয়েছে ১১৩৯ জনের। গত কয়েক বছরে পড়শি দেশের সন্ত্রাসের ঘটনা বেড়ে গিয়েছে ৬ গুণ। মূলত, গত এক যুগ ধরে সন্ত্রাসে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রথম ১০-এর মধ্যে থাকলেও, এবার একেবারে শীর্ষে উঠে এল তারা। এই সন্ত্রাসের জন্য তেহরিক-ই-তালিবানকেই দায়ী করেছে পাকিস্তান।

আরও খবর : অথৈ জলে KKR কর্তৃপক্ষ, এবার চোটের কারণে IPL থেকে ছিটকে গেলেন আকাশ দীপ!

একদিকে যেখানে সন্ত্রাসের ঘটনা অনেকটাই বেড়েছে পাকিস্তানে, সেখানে ভারতে (India) এই ঘটনা অনেকটা কমেছে। এই তালিকায় ভারতের স্থান ১৩। রিপোর্টে বলা হয়েছে, ৪৩ শতাংশ কমেছে ভারতে সন্ত্রাসের ঘটনা। এর অন্যতম কারণ, গত কয়েক বছর ধরে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। তার জেরে এই ঘটনা কমে গিয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের (India) প্রতিবেশী একাধিক দেশ সন্ত্রাস মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে। বাংলাদেশে ২০২৫ সালে সন্ত্রাসী হামলার ঘটনা কমেছে ১০০ শতাংশ। নেপালেও এমন ঘটনা গত কয়েক বছরে ঘটেনি। আফগানিস্তানেও সন্ত্রাসী হামলা হ্রাস পেয়েছে। এদিকে রিপোর্টে সতর্ক করা হয়েছে, বর্তমানে চলা পাকিস্তান ও আফগানিস্তান সংঘর্ষের জেরে বহু মানুষের মৃত্যু হতে পারে।

তবে, পাকিস্তান সন্ত্রাসের জেরে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হলেও, এই দেশ থেকেই ভারত সহ অন্যান্য দেশে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে কোন কোন জেলা? দেখুন বিগ আপডেট

ওয়েবডেস্ক- অস্বস্তিকর গুমোট আবহাওয়ার (Weather)  মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে (Rain Alert)  দহন একটু কমেছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস...

More Articles Like This