Forbidden

You don't have permission to access th1s resource.

কলকাতার বাজারে ৩ হাজার টাকা বাড়ল সোনার দাম! - KolkataTV
27 C
Kolkata

কলকাতার বাজারে ৩ হাজার টাকা বাড়ল সোনার দাম!

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৫ সালের শেষের দিক থেকে সোনার (Gold) ও রুপোর (Silver) দাম বাড়তে শুরু করেছিল। নতুন বছরেও তা অব্যাহত ছিল। তবে ফেব্রুয়ারি মাসে এই দুই ধাতুর দাম কিছুটা কমেছিল। কিন্তু বৃহস্পতিবার কলকাতার বাজারে (Kolkata Market) ফেরে অনেকটা বাড়ল মূল্যবান এই দুই ধাতুর দাম।

জানা গিয়েছে, বৃস্পতিবার কলকাতায় ২৪ ক্যারাটের ১০ গ্রাম পাকা সোনার দাম (Gold Price) ৩ হাজার ৪৫০ টাকা বেড়েছে। ২২ ক্যারাটের সোনার দাম বেড়েছে ৩ হাজার ২৫০ টাকা। হলুদ ধাতুর পাশাপাশি বেড়েছে রুপোর দামও। কলকাতার বাজারে রুপোর দাম (Silver Price) বেড়েছে ১০ হাজার ২৫০ টাকা।

আরও খবর : হাড় প্রতিস্থাপনে নজির গড়ল RG Kar, সফল অস্ত্রোপচারে বড় সাফল্য

কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম কত? তা একবার দেখে নেওয়া যাক

কলকাতায় (Kolkata) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনার বারের দাম হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা। ২২ ক্যারাটের প্রতি ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৪৫০ টাকা। এর পাশাপাশি বেড়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপো পাওয়া যাচ্ছে ২ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকায়।

তবে বাজারে সোনা কিনতে গেলে এই দামে কিনতে পারবেন না সাধারণ মানুষ। কারণ সোনা কিনতে হলে দিতে হবে জিএসটি (GST) ও গয়না তৈরির মজুরি। বর্তমানে সোনার গয়নার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। তবে বিভিন্ন দোকানে মজুরির দাম আলাদা। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ এখন সোনা কিনতে গেলে হাতে কিছুটা ছ্যাঁকা লাগতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

৩৫-এ প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ, এক মাস পর মৃত্যুর খবর জানাল পরিবার

ওয়েব ডেস্ক : মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত বলিউড অভিনেত্রী অনন্যা রাজ (Ananya Raj)। ‘৭ আওয়ার্স টু গো’, ‘দ্য...

More Articles Like This