পাঁচ দশকে এই প্রথম দেশের কোনও রাজ্যেই রইল না বাম সরকার

Must Read

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচন দীর্ঘদিন ধরে মনে রাখবেন দেশবাসী। কারণ একদিকে বাংলায় থেকে বিদায় নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে কেরলে থেকে বিদায় নিয়েছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ সরকার। ফলে গত পাঁচ দশকে এই প্রথম দেশের কোনও রাজ্যেই রইল না বাম সরকার। জোট শরিক হিসেবেও কোনও উল্লেখযোগ্য ভূমিকা নেই সিপিএমের (CPM)।

১৯৫৭ সালে প্রথমবার কেরলে সরকার প্রতিষ্ঠা করেছিল বাম সরকার (Left Government)। এর পর থেকে দক্ষিণের ওই রাজ্যে পাঁচ বছর অন্তর সরকার বদলের রীতি শুরু হয়েছে। এর পর ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গে বিজয়রথ শুরু হয় সিপিএমের। এর পর ১৯৯৩ সালে ত্রিপুরাতে আসে বামেরা। এর পর ২০২৬ সাল পর্যন্ত শেষ পর্যন্ত কেরলেই (Kerala) ছিল সিপিএমের নির্বাচিত সরকার।

আরও খবর : বদলা নয় বদল হবে বাংলায়: মোদি

২০১১ সালে বাংলায় পতন হয়েছিল ৩৪ বছরের বাম সরকারের। কিন্তু, ত্রিপুরা ও কেরলে বাম সরকার ছিল। তবে ২০১৮ সালে ত্রিপুরায় শেষ হয়েছিল সিপিএমের (CPM)। কিন্তু, কেরলে বামদুর্গ রক্ষা করে রেখেছিলেন পিরাই বিজয়ন। কিন্তু এবার সেই শেষ দুর্গেরও পতন ঘটেছে। ফলে দক্ষিণের এই রাজ্যে এখন নিশ্চিহ্ন হতে চলেছে বাম। সেখানে নিজেদের অঅবশিষ্ট আসন ধরে রাখতে চাইবে তারা।

উল্লেখ্য, কেরলে ১০ বছর ধরে ক্ষমতায় ছিল বাম সরকার। তবে এবার তাদের হাটিয়ে সে রাজ্যে জয় পেয়েছে কংগ্রেস। আর দ্বিতীয়স্থানে রয়েছে বামেরা। এদিকে কেরলে এবার ১১ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। বিভিন্ন জায়গাতে জিতেছে তারা। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বামেদের ভোটই পেয়েছে বিজেপি।

দেখুন অন্য খবর :

Latest News

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত অনন্ত নাগ

ওয়েব ডেস্ক : গুজরাটের কেভাডিয়া, বর্তমানে একতা নগর নামে পরিচিত, সেখানে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার...

More Articles Like This