হিংয়ে ভেজাল! কড়া পদক্ষেপ FSSAI-এর

Must Read

ওয়েব ডেস্ক : রান্নাঘরের অতি পরিচিত মশলা হিংয়ের মান নিয়ে এবার কড়া পদক্ষেপ করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর নির্ধারিত মান পূরণ না করায় এভারেস্ট ফুড প্রোডাক্টস (Everest Food Products) এবং লালজি গোধু (Laljee Godhoo)-র তৈরি হিং বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একটি ভোক্তা অভিযোগের পর দেশের একাধিক বড় হিং প্রস্তুতকারক সংস্থার পণ্যের উপর নজরদারি শুরু করে FSSAI। মুম্বইয়ে দুই সংস্থার উৎপাদন কেন্দ্র এবং গুজরাটের উমরগাঁওয়ে Everest-এর কারখানা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই হিংয়ের গুণমান নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

আরও খবর : মোটরবাইক ধাওয়া করে হামলা, পঞ্জাবে AAP নেতাকে গুলি করে খুন!

নিয়ম অনুযায়ী, মিশ্রিত হিংয়ে অন্তত ৫ শতাংশ অ্যালকোহলে দ্রবণীয় নির্যাস থাকা বাধ্যতামূলক। কিন্তু পরীক্ষিত নমুনাগুলিতে সেই মাত্রা পাওয়া গিয়েছে মাত্র ০ থেকে ৩ শতাংশ। অর্থাৎ নির্ধারিত পরিমাণের তুলনায় অনেক কম আসল হিং ব্যবহার করা হয়েছে বলে পরীক্ষার ফল থেকে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, লালজি গোধু (Laljee Godhoo)-র কারখানা থেকে সংগ্রহ করা ছয় ধরনের কাঁচা হিংয়ের নমুনাতেও গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। সেখানে ১৫ থেকে ৩২ শতাংশ পর্যন্ত স্টার্চের উপস্থিতি পাওয়া যায়। অথচ নিয়ম অনুযায়ী কাঁচা হিংয়ে স্টার্চের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা মাত্র ১ শতাংশ।

তবে শুধু হিং নয়, এভারেস্টের ডিমের কারি মশলা, চিকেন মশলা এবং গরম মশলাতেও নিয়ম না মানার বিষয়টি পরীক্ষায় উঠে এসেছে। যদিও ওই তিনটি পণ্যের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। দুই সংস্থাকেই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা দিতে এবং নির্ধারিত মান মেনে চলার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, তার বিস্তারিত পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।

Latest News

দিল্লিতে পাঁচতলা হস্টেল ভেঙে ভয়াবহ বিপর্যয়, মৃত ৩

ওয়েব ডেস্ক : রবিবার দুপুরে দিল্লির (Delhi) সত্যা নিকেতনে আচমকা ভেঙে পড়ল পাঁচতলা একটি ভবন (Building Collapsed)। দিল্লি বিশ্ববিদ্যালয়ের...

More Articles Like This