সামনেই নির্বাচন! ভোটারদের জন্য সুখবর কমিশনের

0
42

ওয়েব ডেস্ক : এপ্রিলে দু’দফায় বাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2026)। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই মতো আগামী ২৩ ও ২৯ এপ্রিল হতে চলেছে নির্বাচন। এদিকে বাংলার পাশাপাশি আরও তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে হবে এই ভোট। আর আসন্ন নির্বাচনের আগে ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ নির্দেশিকা (Guidelines) জারি করল নির্বাচন কমিশন।

আসন্ন নির্বাচনগুলি হতে চলেছে ২,১৮,৮০৭টি ভোটকেন্দ্রে। আর সেগুলির প্রত্যেকটিতে ‘অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটিজ’ (AMF) রাখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। দেখে নেওয়া যাক নির্বাচনের দিন গুলিতে কী কী সুবিধা থাকতে চলেছে ভোটারদের জন্য

আরও খবর : কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি, কী অবস্থা হবে বাংলার?

এবার থেকে ভোটারদেরকে (Voters) আর কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ভোট দিতে হবে না। এবার বুথগুলিতে পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পানীয় জল এবং নির্দিষ্ট দূরত্বে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা থাকবে। এছাড়া থাকবে সচিত্র গাইড ম্যাপ। যেখানে প্রার্থীদের তালিকা থেকে শুরু করে ভোট দেওয়ার পদ্ধতি-সবটাই জলের মতো পরিষ্কার করা থাকবে। আর বিশেষ সক্ষম ভোটারদের জন্য র‍্যাম্প ও শৌচাগারের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।

তবে এবার ভোট দিতে যাওয়ার সময় মোবাইল নিয়ে ভোটকেন্দ্রের ভিতরে ঢোকা যাবে না। তা বিশেষ কাউন্টারে জমা রাখতে হবে। এছাড়া প্রতিটি বুথে থাকবে ‘ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ’ (VAB)। এখানে দায়িত্বে থাকবেন বিএলও-রা। যাঁরা ভোটারদেরকে সাহায্য করবেন। এই পরিষেবাগুলোতে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here