29 C
Kolkata

নির্বাচন নিয়ে শমীক ভট্টাচার্যের দায়ের করা মামলা খারিজ করল হাইকোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : শিয়রে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এপ্রিলে দু’দফায় হতে চলেছে এই নির্বাচন। ফল ঘোষণা হবে আগামী ৪ মে। তার আগে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) দায়ের করা জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

আসন্ন নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করার জন্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য। তবে জানা যাচ্ছে, ইতিমধ্যে বিজেপি নেতার সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

আরও খবর : ‘সাইলেন্ট’ ফোন পেয়েছেন সম্প্রতি! তাহলে খুব সাবধান

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচন পরিচালনা ও পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আবেদনকারীর নেই। কোন সংস্থা সমীক্ষা করবে বা কীভাবে নির্বাচন পরিচালিত হবে, সেই ক্ষমতা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের উপরই ন্যস্ত। নির্বাচন কমিশনই স্থির করবে কোন সংস্থা তা সমীক্ষা করবে। এর পরেই রাজ্য বিজেপি সভাপতির (Samik Bhattacharya) আবেদন খারিজ করে দেওযা হয়।

শুনানির সময় আদালত আরও পর্যবেক্ষণ করে জানায়, আসন্ন নির্বাচনে প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা, সুরক্ষা, পানীয় জল এবং শৌচাগারের মতো মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্রীয় বা রাজ্য সংস্থা—কাকে দায়িত্ব দেওয়া হবে, সেটিও নির্বাচন কমিশনই ঠিক করবে। সবশেষে নির্বাচন কমিশনের উপর সমস্ত দায়িত্ব দিয়েই মামলাটির নিষ্পত্তি করেছে আদালত।

দেখুন অন্য খবর :

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This