আইপিএলে বদলাচ্ছে নিয়ম? ঘোষণা হতে পারে আজ

Must Read

ওয়েব ডেস্ক : আর বাকি মাত্র কয়েকদিন। তার পরেই শুরু হবে আইপিএলের (IPL 2026) ১৯তম মরশুম। আর আসন্ন এই মেগা টুর্নামেন্টে বদলাচ্ছে নিয়ম (IPL Rules Changing)? জানা যাচ্ছে, বুধবার সব দলের অধিনায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে এই নতুন নিয়ম নিয়ে আলোচনা হতে পারে। এদিন, বিকেল সাড়ে চারটে থেকে ৬টার মধ্যে হবে এই বৈঠক।

সব দলের অধিনায়কের সঙ্গে কথা বলবেন বিসিসিআই (BCCI)-এর ম্যাচ রেফারি ইউনিটের প্রধান জাভাগাল শ্রীনাথ এবং আম্পায়ারিং কমিটির প্রধান নীতিন মেনন। যাতে সব নিয়ম অধিনায়করা ভালোভাবে বুঝতে পারেন। সেই কারণে এই বৈঠক হবে। অন্যদিকে আইপিএলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হচ্ছে। যার ফলে বোলাররা সুবিধা পাবেন। জানা যাচ্ছে, আসন্ন আইপিএল মরশুমে ম্যাচগুলির দ্বিতীয় ইনিংসে অধিনায়ক একবার বল পরিবর্তনের দাবি করতে পারবেন। মূলত শিশিরের প্রভাব কমানোর জন্য এই নতুন নিয়ম চালু হবে।

আরও খবর : রাহানের ডেপুটি কি রিঙ্কু? সদ্য পিতৃহারা ক্রিকেটারকে বড় দায়িত্ব দিল KKR

এই নিয়ম অনুযায়ী, অধিনায়ক ১০ ওভার শেষ করানোর পরেই এই আবেদন করতে পারবেন। আর এই সুবিধা থাকবে শুধু সন্ধ্যার ম্যাচগুলিতে। দুপুরের ম্যাচগুলিতে (Matches) এটি কার্যকর হবে না। তবে জানা যাচ্ছে, অধিনায়ক বল পরিবর্তনের দাবি জানালেও তাঁকে একেবারে নতুন বল দেওয়া হবে না। বরং ব্যাবহার করা বল দেবেন। যাতে খেলার ভারসাম্য বজায় থাকে।

তবে অধিনায়ক একবারই বল পরিবর্তনের দাবি জানাতে পারবেন। কিন্তু, আবার যদি বল পরিবর্তনের দরকার পড়ে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। অন্যদিকে নির্দিষ্ট সময়ের আগে যদি বল নষ্ট হয়ে যায়, তখন যদি আম্পায়ার বল পরিবর্তন করেন, তাহলে এদিকে ১০ ওভারের পরেও বল দাবি করতে পারবেন অধিনায়ক।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This