শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দিল কমিশন

0
31

কলকাতা: রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের (West Bengal Central School Service Commission) আধিকারিকদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন (Election Commission)। ফলে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ২০২৫ সালে নতুন করে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে বাধা সৃষ্টি হবে না বলে নির্বাচন কমিশনের ভুমিকার প্রশংসা করলেন বিচারপতি কৃষ্ণা রাও।

রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।নির্বাচন কমিশন ভোটের কাজে নিয়ে নিয়েছে অধিকাংশ কর্মীকেই। এই পরিস্থিতচিতে গত ১ মার্চ স্কুল সার্ভিস কমিশনে কর্মরত ২৪ জন আধিকারিককে পোলিং অফিসারের কাজে নিযুক্তির চিঠি দেওয়া হয়। বাধ্য হয়ে ২৫ মার্চ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মত ৩১ অগাস্টের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে উল্লেখ করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। নির্বাচন কমিশন, স্কুল সার্ভিস কমিশনে কর্মরত যে ২৪জন আধিকারিককে নির্বাচনের কাজে নেওয়া হয়েছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট(LR) ১ লা এপ্রিল জানিয়েছেন তাদের পোলিং অফিসারের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পর এদিন মামলার নিস্পত্তি করে দিয়েছেন।

আরও পড়ুন: বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, কারা পাচ্ছেন?

উল্লেখ্য, ২০১৬ সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও, শীর্ষ আদালতও হাইকোর্টের রায় বহাল রাখে। একই সঙ্গে অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক এবং শিক্ষাকর্মীদের লিখিত পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here