30 C
Kolkata

অবশেষে মিলল অনুমতি, শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর লাইন জোড়ার কাজ

Must Read

কলকাতা: অবশেষে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) লাইন জোড়ার কাজ। ভোটের পর দেওয়া হবে ট্র্যাফিক ব্লক। কলকাতা মেট্রোর (Kolkata Metro) অরেঞ্জ লাইন (Kolkata Metro Orange Line) সম্পূর্ণ করতে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৬৬ মিটা লাইন জোড়া লাগলেই ওই লাইন সম্পূর্ণ হবে। এই কাজ আটকে থাকায় সম্প্রতি সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। অবশেষে সেই কাজে মিলল সবুজ সংকেত। মে মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শেষে কাজ হবে এই অংশের। ১৫-১৭ মে আবার ২২-২৪ মে কাজ করার অনুমতি মিলেছে বলে RVNL সূত্রে খবর।এই কাজের জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণ করতে হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। উন্নয়নমূলক কাজে কেন বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে। চিংড়িঘাটায় বাকি টাকা মেট্রো প্রকল্পের কাজ করার জন্য ট্রাফিক ব্লকের অনুমতি দিল। আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক করে শুরু হবে কাজ। আরভিএনএলের তরফে এই তথ্য জানানো হয়েছে।বুধবার বিকেলে কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছে কলকাতা মেট্রো। আরভিএনএল সূত্রে খবর, আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক দেওয়া হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। সেইদিন থেকেই কাজ শুরু করতে পারবে আরভিএনএল। তারপর আরও তিন থেকে চার দিনের অনুমতি নেওয়া হবে ট্রাফিক পুলিশের কাছ থেকে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দিল কমিশন

মেট্রোর কাজের জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণ করতে হবে, এ কথা বলা হয়েছিল আগেই। তবে পুলিশের তরফ থেকে পাওয়া যাচ্ছিল না যান নিয়ন্ত্রণের অনুমতি। জানা গিয়েছে, ১৪ মাস আগে আবেদন জানানো হয়েছিল যান নিয়ন্ত্রণের, কিন্তু অনুমতি মেলেনি। শেষে এই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২৩ মার্চের শুনানিতে রাজ্যকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। অনুমতি চাওয়া হয়েছিল, সপ্তাহান্তে ৩ দিন যান নিয়ন্ত্রণ করলেই কাজ হবে। শুক্র, শনি ও রবি বাইপাসে যান নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছিল। ৩৬৬ মিটারের লাইন জোড়া হলেই মেট্রোর কাজ সম্পূর্ণ হবে। জানা গিয়েছে, অবশেষে সেই অনুমতি মিলেছে।এই লাইন জুড়ে গেলে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল হয়ে যাবে। যান নিয়ন্ত্রণের অনুমতি মেলায় আশা করা যাচ্ছে, কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তবে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো এখনই চালু হবে না। আরও কিছু কাজ রয়েছে যেটা লাইন না জোড়া পর্যন্ত সম্ভব হচ্ছিল না। সেই কাজটি হয়ে গেলেই আগামী কাজগুলি করা সম্ভব হবে।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This