31.1 C
Kolkata

মোথাবাড়ি কাণ্ডের নেপথ্যে ISF? বিচারকদের আটকে রাখার ঘটনায় গ্রেফতার ISF প্রার্থী সহ ১৮

Must Read

মালদহ: মোথাবাড়িতে (Mothabari Unrest) বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় বড় পদক্ষেপ প্রশাসনের। এই ঘটনায় গ্রেফতার (Arrest) করা হল মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ (ISF) প্রার্থী মৌলানা শাহজাহান আলিকে। তাঁর সঙ্গে আরও ১৭ জন অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হলে আদালত তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

বুধবার মালদহ (Malda) জেলার কালিয়াচক ২ ব্লক অফিসে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় জেলার বিভিন্ন জায়গায়। সেই বিক্ষোভ ধীরে ধীরে তীব্র আকার নেয় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক ২ বিডিও অফিস চত্বরে। অভিযোগ, বিক্ষুব্ধ জনতা ব্লক অফিস ঘিরে ফেলে এবং ভিতরে থাকা সাতজন বিচারককে প্রায় সাড়ে সাত ঘণ্টা আটকে রাখা হয়। আটকে পড়া বিচারকদের মধ্যে তিনজন মহিলা ছিলেন বলে খবর। বিকেল চারটা নাগাদ তাঁরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ব্লক অফিসের গেট বন্ধ করে দেওয়া হয় এবং কাউকেই বেরোতে দেওয়া হয়নি।

ওয়েব ডেস্ক: একধাক্কায় কমে গেল সোনা ও রুপোর দাম! কলকাতায় আজ বাজারদর কত? দেখে নিন একনজরে

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় রাতে পুলিশি হস্তক্ষেপে অবশেষে উদ্ধার করা হয় বিচারকদের। প্রায় সাড়ে সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মধ্যরাতে তাঁদের নিরাপদে ব্লক অফিস থেকে বের করে আনা হয়। এরপরই অভিযানে নামে পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে মোথাবাড়ি-সহ কালিয়াচক এলাকায় উত্তেজনা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

More Articles Like This