ওয়েব ডেস্ক : ফের মা হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট শিশুর পায়ের ছাপের ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন তারকা দম্পতি। পোস্টে লেখা হয়েছে ‘ওয়েলকাম বেবি গার্ল’। এর পাশাপাশা তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৬।
দীপিকা এবং রণবীরের প্রথম সন্তানও কন্যা। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়, পরে যার নাম রাখা হয় দুয়া। এবার দুয়ার পরিবারে এল নতুন সদস্য। চলতি বছরের এপ্রিলেই দ্বিতীয়বার বাবা-মা হতে চলার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দীপিকা ও রণবীর।
আরও খবর : অস্কারের মঞ্চে ভারত থেকে যাবে মারাঠি ছবি ‘গোন্ধল’
দ্বিতীয় সন্তানের জন্মের আগে গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন দীপিকা-রণবীর। শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে একসঙ্গে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। এর আগেও প্রথম সন্তান দুয়ার জন্মের আগে একই মন্দিরে গিয়েছিলেন তারকা দম্পতি। দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগী এবং বলিউডের একাধিক তারকা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
View this post on Instagram
২০১৮ সালে বিয়ে করেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)। ২০২৪ সালে প্রথমবার বাবা-মা হওয়ার পর এবার তাঁদের পরিবার আরও বড় হল। তবে সদ্যোজাত কন্যার নাম এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। আপাতত সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছোট্ট ঘোষণার মাধ্যমেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর অনুরাগীদের জানিয়েছেন দীপিকা ও রণবীর।
